Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের অন্যতম আলোচিত অংশের অবসান ঘটল অবশেষে (Salman Khan)। সম্প্রতি বিগ বস ১৯-এর (Bigg Boss19) এক পর্বে অভিনেতা সলমন খান (Salman Khan) প্রকাশ্যে জানালেন, গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সঙ্গে তাঁর আর কোনও মনোমালিন্য নেই। বরং এখন তাঁরা ঘনিষ্ঠ বন্ধু। বহু বছর ধরে চলা এই সেলিব্রিটি বিরোধের অবসান ঘটায় ভক্তদের মধ্যেও স্বস্তির ঢেউ ছড়িয়েছে। কী বললেন সলমন খান? কাকে বললেন ? সেদিন কী ঘটেছিল ? চলুন সবটাই আলোচনা করে নেওয়া যাক।
পুরস্কার মঞ্চেই ভুল বোঝাবুঝি (Salman Khan)
২০১৪ সালের এক জনপ্রিয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘটে গিয়েছিল বলিউডের দুই তারকার মধ্যে অদ্ভুত এক মুহূর্ত। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সলমন খান (Salman Khan)। সাদামাটা পোশাকে নিজের পুরস্কার নিতে মঞ্চে ওঠেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁকে দেখে সলমন হালকা রসিকতায় জিজ্ঞেস করে ছিলেন, ‘ঘুমোচ্ছিলেন কিনা ?’
অপ্রস্তুত অরিজিৎ (Arijit) মজার ছলেই জবাব দেন, “আরে, আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।” দর্শকরা হেসে ওঠেন, কিন্তু শোনা যায়, এই কথায় মন খারাপ হয়ে যায় সলমনের। এরপর থেকেই নাকি তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়।
‘কিক’ থেকে শুরু বিতর্ক (Salman Khan)
মঞ্চে ঘটে যাওয়া এমন একটি ঘটনার পর বলিউডে গুঞ্জন ওঠে, সলমন তাঁর ছবিগুলো থেকে অরিজিতের (Arijit) গাওয়া গান বাদ দিচ্ছেন। ‘কিক’, ‘বজরঙ্গী ভাইজান’ ও ‘সুলতান’-এর মতো বড় বাজেটের ছবিতে অরিজিতের কণ্ঠ থাকা সত্ত্বেও, শেষ পর্যন্ত অন্য গায়কদের দিয়ে গানগুলো নতুন করে রেকর্ড করানো কথা শোনা যায়। তবে সলমন (Salman) প্রকাশ্যে কখনও কিছু বলেননি। ফলে বেশ কয়েক বছর ধরে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলতে থাকে।
‘বিগ বস’-এ ভাঙল নীরবতা (Salman Khan)
বহু বছর পর ‘বিগ বস ১৯’-এর মঞ্চে আবার দুই তারকার প্রসঙ্গ উঠে আসে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৌতুকশিল্পী রবি গুপ্তা (Ravi Gupta) । তিনি সলমনকে মজা করে বলেন, “আমার আপনার সামনে আসতে ভয় করছিল। আমার মুখ নাকি অরিজিৎ সিং এর মতো।”
এই মন্তব্যে সলমন প্রথমে হেসে ওঠেন। তারপরই তাঁর মন্তব্যে চমকে যায় দর্শকরা। ভাইজান বলেন, “অরিজিৎ ও আমি খুব ভাল বন্ধু। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল।”

ভক্তদের স্বস্তি ও নতুন আশা (Salman Khan)
বিগ বসের মঞ্চে সলমনের এই বক্তব্যে ভক্তরা আনন্দিত। অনেকেই মনে করছেন , অবশেষে বহু বছর ধরে চলা পুরোনো মনোমালিন্য মিটল। কেউ কেউ আশা করছেন, হয়ত আগামী কোনও ছবিতে আবার অরিজিতের কণ্ঠে সলমনের গান শোনা যাবে।
বলিউডের ইতিহাসে এমন বন্ধুত্বের উষ্ণ উদাহরণ খুবই বিরল। সলমনের সরল স্বীকারোক্তি প্রমাণ করে, বড় তারকারাও ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। আর খোলা মনে তা স্বীকার করাই বড়ত্বের নিদর্শন।
আরও পড়ুন: Rashmika-Vijay Deverakonda: রশ্মিকার হাতে জ্বলজ্বলে হিরের আংটি, বাগদানে সিলমোহর?
বন্ধুত্ব শেষ হয় না
একটা ছোট্ট মন্তব্য থেকেই শুরু হয়েছিল দীর্ঘ বছর ধরে চলা নীরবতা। কিন্তু এক মুহূর্তের আন্তরিকতায় ভাঙল সেই দেয়াল। সলমন খানের এই খোলামেলা স্বীকারোক্তি বলিউডের জন্য এক ইতিবাচক বার্তা ,সম্পর্কের টানাপোড়েন থাকলেও বন্ধুত্বের জায়গা কখনও শেষ হয় না।



