Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়াংখেড়েতে সেমি ফাইনালের ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে স্যাম কারেন দর্শকদের চুপ করানোর কথা বললেন (Sam Curran)।
বাজ বলের হুংকার (Sam Curran)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে স্যাম কারেন মনে করিয়ে দিলেন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা। সেই বিশ্বকাপের ফাইনালে নামার আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন দর্শকদের চুপ করে দেওয়ার কথা আর সেটা তিনি করেও দেখিয়েছিলেন। তবে এই বিশ্বকাপের জল বয়ে গিয়েছে বহু দূর। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। অজি অহংকার চূর্ণ করেছে জিম্বাবোয়ে। এরপর আবার সেমিফাইনালে নামার আগে সেই একই সুর শোনা গেল স্যাম কারেনের গলায় (Sam Curran)।
৫ তারিখ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও বাজ বল ক্রিকেট খ্যাত ইংল্যান্ড। ক্রিকেট নিয়ে ওয়াংখেড়ের উন্মাদনা ভারতের কাছে একটা প্লাস পয়েন্ট। একাধিক ইতিহাসের সাক্ষী এই ওয়াংখেড়ে বিদেশি দলগুলোর কাছে সবসময় চ্যালেঞ্জের। সেক্ষত্রে মনে আসবে ধোনির নেতৃত্বে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের কথা। যে ম্যাচে গম্ভীর ৯৭ রানের অনবদ্য ইনিংস হেলেছিলেন আজ সেই গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ।

তবে এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত স্যাম কারেন। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমরা দর্শকের জন্য তৈরি। প্লেয়ার হিসেবে এই ধরনের স্টেডিয়ামে খেলা ও এত আওয়াজ ভাল লাগে। আমরা যদি এই দর্শকদের চুপ করাতে পারি তা হলে ভাল হবে। আমরা ম্যাচের সময়ে সেটা আশা করি করতে পারব।’ তবে তাঁর এই বক্তব্যের নেপথ্যে যুক্তিও দেন তিনি। জানান, ভারতের মাটিতে প্রচুর ক্রিকেট খেলা হচ্ছে তার কারণ। আর কারেন নিজে তো বহু বছর আইপিএল খেলছেন।
আরও পড়ুন: Sensex and Nifty: যুদ্ধের আঁচে বেসামাল দেশের শেয়ার বাজার
কারেন বলেন, ‘আমি মনে করি ভারতে বেশি খেলাটা আমাদের কাছে ভালো অভিজ্ঞতা। পাশাপাশি আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার আছেন যারা সেমি ফাইনালে ভারতের বিরুদ্ধে ভালো খেলতে চায়। তাই একটা স্টেডিয়ামকে সাইলেন্ট করে দেওয়া গেলে ভালো হবে।’
এই নিয়ে বিশ্বকাপে তৃতীয়বার ভারত ও ইংল্যান্ড সেমি ফাইনালে মুখোমুখি হবে একে অন্যের । ২০২২ সাালে ইংল্যান্ড অ্যাডিলেডে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল। এর পর ২০২৪ সালে ভারত ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে প্রতিশোধ নেয় এবং রোহিতের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে (Sam Curran)।


