Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার জানা গিয়েছে, পরের মরসুমের আইএসএল দেখা যাবে ‘ফ্যানকোড’ ওয়েবসাইট এবং অ্যাপ-এ (FanCode)।
‘ফ্যানকোড’ ওয়েবসাইট-এ দেখা যাবে ISL-এর লড়াই (FanCode)
আইএসএলের সম্প্রচার নিয়ে বড় আপডেট সামনে এলো। অবশেষে পাওয়া গিয়েছে আইএসএল-এর সম্প্রচারকারী সংস্থা। সোমবারই জানা গিয়েছে পরের মরশুমে ISL দেখা যাবে ‘ফ্যানকোড’ ওয়েবসাইট এবং অ্যাপ-এ। বাকি সংস্থাগুলোকে টেক্কা দিয়ে বাজি মেরেছে তারা। প্রোডাকশনের দায়িত্ব পেয়েছে ‘কেপিএস স্টুডিয়োস’। তবে ফেডারেশন গত ১০ বছরের তুলনায় ম্যাচ পিছু অনেক কম টাকা পাবে। এর জেরে ক্লাবগুলির আর্থিক লাভের পরিমাণও কমবে (FanCode)।
মাত্র ৮.৫ কোটি টাকায় ISL-এর সম্প্রচার স্বত্ব পেয়েছে ‘ফ্যানকোড’। বিশেষজ্ঞদের মতে এত কম মূল্যে স্বত্ব বিক্রি হওয়ায় ISL-এর মিডিয়া রাইটসের বাজারদর উল্লেখযোগ্য ভাবে নেমে গিয়েছে। এর আগে টানা দুই মরশুমে আইএসএল-এর মিডিয়া স্বত্ব কিনেছিল Viacom18 Media Private Limited মোট ৫৫০ কোটি টাকায়। সেই তুলনায় এইবারের চুক্তির অঙ্ক অনেকটাই কমেছে, যার পরিমাণ প্রায় ৯৭ শতাংশ। ভারতীয় ফুটবলের গোটা ব্যবস্থায় যে অনিশ্চিয়তা তৈরি হয়েছে তার ফলেই এই ক্ষতি বলেই মনে করা হচ্ছে। এই অনিশ্চিয়তার নেপথ্যে রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ও ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)-এর মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA)-এর মেয়াদ শেষ হয়ে যাওয়া।

আরও পড়ুন: Child Murder Case: পঞ্চায়েত প্রধান হওয়ার লোভ, জলে ডুবিয়ে মারলেন নিজের মেয়েকে
UK-এর Two Circles, JioHotstar-সহ আরও কয়েকটি নামী সংস্থা এই বিড-এ অংশ নিয়েছিল। দুই দফা আলোচনার পর ১ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত বিড জমা পড়ে। যদিও প্রিবিড-এ Sony Sports ও Zee Sports অংশ নিলেও তারা পরে বিড জমা দেয়নি।
অনেক জট কাটিয়ে ISL-এর ২০২৫-২৬ মরশুম ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা। এ বার মোট ৯১টি ম্যাচ হবে, যা আগের মরশুমের তুলনায় ৭২টি ম্যাচ কম। প্রাথমিক সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স। এ ছাড়াও ম্যাচ রয়েছে এবং FC গোয়া বনাম ইন্টার কাশির। তবে সম্প্রচারকারীর প্রয়োজন অনুযায়ী সূচিতে পরিবর্তন হতে পারে বলেই জানা যাচ্ছে (FanCode)।


