Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) ও অভিনেতা নাগা চৈতন্যর (Naga Chaitanya) বিবাহবিচ্ছেদ হয়েছে বহুদিন আগেই। ২০১৭ সালে এই তারকা দম্পতির বিয়ে হয়, কিন্তু মাত্র চার বছরের মধ্যেই ২০২১ সালে তাঁদের দাম্পত্যজীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর দুজনেই নিজের মতো করে জীবন কাটাতে শুরু করেন। নাগা পরে শোভিতা ধুলিপালার (Sobhita Dhulipala) সাথে বিয়ে করেন। অন্যদিকে, সামান্থার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে নানা গুঞ্জন শোনা গেছে। সম্প্রতি রটে গেছে, তিনি পরিচালক রাজ নিদিমোরুর (Raj Nidimoru) সাথে সম্পর্কে রয়েছেন।
বিচ্ছেদের কারণে কাজ হারানো! (Samantha Ruth Prabhu)
এই পুরোনো প্রসঙ্গটি আবার সামনে এসেছে অভিনেত্রী ও প্রযোজক লক্ষ্মী মাঞ্চুরের (Lakshmi Manchu) এক মন্তব্যকে কেন্দ্র করে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে লক্ষ্মী বলেন, দক্ষিণী চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় অভিনেতার প্রাক্তন স্ত্রী বিবাহ বিচ্ছেদের পর থেকে কাজ পাচ্ছেন না। যদিও তিনি কারোর নাম উল্লেখ করেননি, তবে অনেকেই ধরে নিচ্ছেন তিনি সামান্থার কথাই বলছেন। কারণ, সামান্থার সাথে লক্ষ্মীর ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে।
খুব ভালো সম্পর্ক (Samantha Ruth Prabhu)
লক্ষ্মী নিজেই পরবর্তীতে জানান, এই মন্তব্য বিশেষ করে সামান্থার (Samantha) জন্য নয়। বরং ইন্ডাস্ট্রির অন্তত ৫-৬ জন অভিনেত্রীর বিবাহবিচ্ছেদ হয়েছে এবং তাঁদের সবার সাথেই তাঁর ভালো সম্পর্ক রয়েছে। অনেকেই মনে করছেন হয়ত ,তিনি এই মন্তব্যের মাধ্যমে সমাজে নারীদের প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন।
সুযোগ পাচ্ছেন না!
লক্ষ্মীর মতে, বিবাহ বিচ্ছেদের পর একজন পুরুষ যেমন ভাবে এগিয়ে চলতে পারেন, একজন নারীকে তেমন সুযোগ খুব কমই দেওয়া হয়। তিনি বলেন, বিয়ের পর সন্তান, শ্বশুরবাড়ি, সংসারের নানা দায়িত্ব মেয়েদের উপরেই এসে পড়ে। কিন্তু মেয়েদের কেউ স্বাধীনতা দেয় না, সেটা তাদের আদায় করে নিতে হয়। এই কথার মাধ্যমে তিনি সমাজে নারীর অবস্থান এবং লিঙ্গ বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরেছেন।

আরও পড়ুন: Stubble Burning : ফসলের গোড়া পোড়ানো নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের
শুরু হয়েছে তুমুল আলোচনা
এই মন্তব্য ঘিরে এখন সোশ্যাল মিডিয়াতে চলছে তুমুল আলোচনা। অনেকেই সামান্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, আবার কেউ কেউ লক্ষ্মীর মন্তব্যকে সাহসী বলে প্রশংসা করছেন।
সামান্থা বর্তমানে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছেন এবং নিজের স্বাস্থ্যের যত্ন ও মানসিক সুস্থতার উপর গুরুত্ব দিচ্ছেন। তবে তাঁর ভক্তরা আশা করছেন, খুব শীঘ্রই তাঁকে আবার বড় পর্দায় দেখা যাবে। সব মিলিয়ে, সামান্থার ব্যক্তিগত জীবন যেমন আলোচনায়, তেমনি লক্ষ্মী মাঞ্চুর মন্তব্য ঘিরেও নতুন করে শুরু হয়েছে আলোচনা।
প্রসঙ্গত দক্ষিণ ভারতের চলচ্চিত্রের অভিনেত্রী সামান্তা রুথ প্রভু তাঁর অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব ও সংগ্রামী মনোভাবের জন্য দর্শকদের হৃদয়ে বিশেষ ভাবে স্থান দখল করে নিয়েছেন। নাগা চৈতন্যর সাথে বিচ্ছেদের পর সামান্থা কঠিন সময়ের মধ্যে দিয়ে যান। তবে সামান্থা তাঁর ব্যক্তিগত জীবনের ধাক্কাকে পিছনে ফেলে, সামনের দিকে এগিয়ে চলেছেন (Samantha Ruth Prabhu)।


