Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হিমাচল প্রদেশের কুলু জেলার পার্বতী উপত্যকায় (Sawan Shiv Puja) অবস্থিত ছোট্ট পিনি গ্রাম আজও এমন এক প্রাচীন লোকাচার ধরে রেখেছে, যা আধুনিক সমাজের কাছে বিস্ময়কর। প্রতি বছর শ্রাবণ মাসে টানা পাঁচ দিন ধরে গ্রামের বিবাহিত মহিলারা একটি বিশেষ ধর্মীয় ব্রত পালন করেন। এই সময় তাঁরা সম্পূর্ণ নির্জনে থাকেন, বাইরের জগতের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন এবং কঠোর কিছু নিয়ম মেনে চলেন। স্থানীয়দের বিশ্বাস, এই ব্রত তাঁদের গ্রামের মঙ্গল, শান্তি ও অশুভ শক্তির হাত থেকে রক্ষার প্রতীক।
লোককথা (Sawan Shiv Puja)
লোককথা অনুযায়ী, বহু বছর আগে এক ভয়ংকর (Sawan Shiv Puja) রাক্ষস গ্রামের সুন্দরী বিবাহিত নারীদের উপর অত্যাচার চালাত। সেই সংকটের সময়ে গ্রামবাসীরা তাঁদের আরাধ্যা দেবী লাহুয়া ঘোঁটের শরণাপন্ন হন। দেবীর কৃপায় রাক্ষসের বিনাশ ঘটে এবং গ্রাম মুক্তি পায়। সেই ঘটনার স্মৃতিতেই আজও এই বিশেষ আচার পালিত হয়ে আসছে।
অদ্ভুত প্রথা
সময়ের সঙ্গে সঙ্গে প্রথায় কিছু পরিবর্তন এলেও মূল বিশ্বাস অটুট রয়েছে। বর্তমানে অনেক নারী সম্পূর্ণ বস্ত্রহীন না থেকে পাতলা পশমি বা রেশমি কাপড় ব্যবহার করেন। তবে ব্রতের সময় তাঁরা ঘরের বাইরে বের হন না এবং নীরবতা বজায় রাখেন।
আরও পড়ুন: Burdwan Protest: রাহুল-প্রিয়াঙ্কার গ্রেফতারের প্রতিবাদে বর্ধমানে কংগ্রেসের পথ অবরোধ!
এই পাঁচ দিন শুধু মহিলাদের নয়, পুরুষদের জন্যও রয়েছে কঠোর বিধিনিষেধ। স্ত্রীদের সঙ্গে কথা বলা, মদ্যপান, আমিষ খাদ্য গ্রহণ-সবই নিষিদ্ধ। এমনকি বাইরের কোনও অতিথিকেও গ্রামে প্রবেশ করতে দেওয়া হয় না। স্থানীয়দের মতে, এই ঐতিহ্য কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং তাঁদের সংস্কৃতি, পারস্পরিক বিশ্বাস এবং গ্রামের নিরাপত্তার প্রতীক। শতাব্দী প্রাচীন এই প্রথা আজও পিনি গ্রামের পরিচয় বহন করে চলেছে।


