Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ফের ভারতের মুখ উজ্জ্বল করল আন্তর্জাতিক মঞ্চে। বিশ্বের অন্যতম প্রভাবশালী আর্থিক পত্রিকা ‘গ্লোবাল ফাইন্যান্স’ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ঘোষণা করেছে ২০২৫ সালের ‘ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ব্যাঙ্ক’ হিসেবে। পাশাপাশি ব্যাঙ্কটি জিতেছে ‘বেস্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া ২০২৫’-এর শিরোপাও। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (IMF) এবং বিশ্ব ব্যাঙ্কের বার্ষিক বৈঠকের সময় এই পুরস্কার ঘোষণা করা হয়, যা ভারতের ব্যাঙ্কিং শিল্পের জন্য এক গর্বের মুহূর্ত হয়ে উঠেছে।
অধ্যবসায় ও প্রতিশ্রুতির স্বীকৃতি (SBI)
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু সেট্টি (SBI) এই স্বীকৃতিকে ব্যাঙ্কের প্রতিদিনের কঠোর পরিশ্রম ও গ্রাহকসেবার ফল বলে মন্তব্য করেছেন। তাঁর কথায়, “এই পুরস্কার আমাদের কর্মীদের অধ্যবসায় ও প্রতিশ্রুতির স্বীকৃতি। আমরা দেশের প্রতিটি নাগরিকের কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করি।” বর্তমানে স্টেট ব্যাঙ্কের গ্রাহকসংখ্যা প্রায় ৫২ কোটি, এবং প্রতিদিন গড়ে ৬৫ হাজার নতুন গ্রাহক যুক্ত হচ্ছেন বলে তিনি জানান।
‘ডিজিটাল ফার্স্ট, কনজিউমার ফার্স্ট’ (SBI)
স্টেট ব্যাঙ্ক গত কয়েক বছরে নিজেদের পরিষেবাকে পুরোপুরি ডিজিটাল (SBI) রূপে রূপান্তরিত করেছে। সংস্থার মূল নীতি এখন ‘ডিজিটাল ফার্স্ট, কনজিউমার ফার্স্ট’, অর্থাৎ প্রযুক্তিনির্ভর ব্যাঙ্কিংয়ের সঙ্গে গ্রাহককেন্দ্রিক পরিষেবার সমন্বয়। এসবিআই-এর মোবাইল অ্যাপ ‘YONO’ বর্তমানে প্রায় ১০ কোটি ব্যবহারকারী ব্যবহার করেন, যার মধ্যে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ কোটি।
আরও পড়ুন: Weather Update: বাংলায় ফের ঝড়-বৃষ্টির আশঙ্কা, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘মন্থা’
ব্যাঙ্ক বিশেষজ্ঞদের মতে, এই সম্মান কেবল স্টেট ব্যাঙ্কের জন্য নয়, বরং গোটা ভারতের আর্থিক খাতের জন্য এক ঐতিহাসিক সাফল্য। কারণ বিশ্বব্যাপী যখন ব্যাঙ্কিং ক্ষেত্র ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ভারতের একটি সরকারি ব্যাঙ্ক এই তালিকায় শীর্ষস্থানে পৌঁছে প্রমাণ করল যে, ভারতের আর্থিক পরিকাঠামো আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে।

আন্তর্জাতিক মহলে প্রশংসিত
এছাড়াও, গ্লোবাল ফাইন্যান্স জানিয়েছে, গ্রাহকদের সুবিধা, প্রযুক্তির ব্যবহার, লেনদেনের নিরাপত্তা, এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এসবিআই-এর উদ্যোগই তাকে অন্য ব্যাঙ্কগুলির থেকে আলাদা করেছে। বিশেষত গ্রামীণ এবং অপ্রচলিত এলাকায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এসবিআই-এর ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।


