Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার প্রাণশক্তি দুই রেলস্টেশন হাওড়া ও শিয়ালদহ (Sealdah Station Incident)। প্রতিদিন হাজার হাজার খেটে খাওয়া মানুষের রুজি-রুটি নির্ভর করে এই লাইফলাইনের উপর। সকাল থেকে রাত পর্যন্ত বনগাঁ, কাকদ্বীপ, শিয়ালদহ সাউথ কিংবা নর্থ সব প্রান্ত থেকে মানুষ আসেন কলকাতায়। এমনই এক ব্যস্ত সময়ে মঙ্গলবার দুপুরে শিয়ালদহ স্টেশনে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। তবে সৌভাগ্যবশত অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা।

দুপুরবেলা হঠাৎ ভেঙে পড়ল চাঙড় (Sealdah Station Incident)
মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ শিয়ালদহ স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মের কাছে হঠাৎই সিলিং থেকে চাঙড় খসে পড়ে। স্বাভাবিকভাবেই সে সময় প্ল্যাটফর্ম ভরা ভিড়। লোকজন আসা-যাওয়ায় ব্যস্ত। হঠাৎ ছাদের একাংশ ভেঙে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা ছুটে পালাতে শুরু করেন।

অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী (Sealdah Station Incident)
চাঙড় ভাঙা অংশটি সীমিত জায়গায় পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। না হলে সেখানে শতাধিক যাত্রী আহত হতে পারতেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুহূর্তের জন্য পুরো প্ল্যাটফর্ম কেঁপে ওঠে আতঙ্কে। অনেকেই ভেবেছিলেন, হয়তো বড়সড় কিছু ভেঙে পড়ছে।

আহত হলেন কাকদ্বীপের এক মহিলা (Sealdah Station Incident)
খবর পাওয়া গিয়েছে, ভাঙা চাঙড়ের একটি অংশ কাকদ্বীপ থেকে আসা এক মহিলার মাথায় আঘাত করে। তিনি ট্রেন ধরার জন্য সাউথ সেকশনের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই রেল নিরাপত্তারক্ষীরা ছুটে যান। প্রাথমিক শুশ্রূষার পর তাঁকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। যদিও বড় কোনও শারীরিক ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
আতঙ্কে প্ল্যাটফর্ম জুড়ে বিশৃঙ্খলা (Sealdah Station Incident)
ঘটনার পর প্ল্যাটফর্মে সিমেন্ট, বালির গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। চাঙড় খসে পড়ার শব্দে অনেকে ভড়কে যান। আতঙ্কের কারণে কিছুক্ষণের জন্য যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। তবে দ্রুত পরিস্থিতি সামাল দেন রেল নিরাপত্তারক্ষীরা।
আরও পড়ুন: Kolkata Todays Weather: কলকাতার আকাশ মেঘলা, আসছে কি নতুন নিম্নচাপের প্রভাব!
রেলের পক্ষ থেকে তদন্তের আশ্বাস
এই ঘটনার পর যাত্রীদের মধ্যে প্রশ্ন উঠছে প্রতিদিন এত মানুষের চলাফেরা হয় যে স্টেশনে, সেখানে কীভাবে এভাবে সিলিং ভেঙে পড়তে পারে? রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত মেরামতির কাজ হাতে নেওয়া হবে।



