Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিদ্যাসাগর সেতুর কেবল ও বেয়ারিং মেরামতি এবং সংস্কারের কাজের জন্য আগামী রবিবার, ৯ নভেম্বর ২০২৫ তারিখে সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতুটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে—এমনই জানিয়েছে কলকাতা পুলিশ (Second Hooghly Bridge)।
বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রবিবার (Second Hooghly Bridge)
রবিবার সকাল থেক বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল। কোন পথ দিয়ে যাতায়াত করা যাবে, তা জানিয়ে দেওয়া হবে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতুর ওপর দ্বিমুখী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে (Second Hooghly Bridge)।
কেবল এবং বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সে কারণেই ফের একবার স্তব্ধ হচ্ছে বিদ্যাসাগর সেতু। এমনটাই বলছে হাওড়া সিটি পুলিশ। এদিকে কলকাতায় ঢোকার ক্ষেত্রে হাওড়া, হুগলি তো বটেই আশপাশের অনেক জেলারই অন্যতম প্রধান ভরসার রুট এই সেতু। ফলে এই রাস্তা বন্ধ হলে হাওড়া ব্রিজের উপর চাপ যে অনেকটাই বেড়ে যায় তা বলার অপেক্ষা রাখে না। তবে রবিবার অফিস ছুটির দিন কাজ হওয়ায় সেই চাপ কিছুটা কম হবে বলেই মনে করছে পুলিশ।
হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি (HRBC)-র উদ্যোগে এই মেরামতির কাজ হবে। এই সময়ের মধ্যে দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা (IPS) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সেতুর দুই প্রান্তে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প রুটে গাড়ি ঘোরানোর ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: Vijay Rashmika Wedding: ‘ডিয়ার কমরেড’ জুটি কি এবার সত্যিই বাঁধা পড়তে চলেছেন সাতপাকে?
বিকল্প রুট
গত রবিবারও মেরামতির কাজের জন্য বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু। সেই একই কারণে আগামী রবিবারও তা বন্ধ থাকবে। লালবাজারের পক্ষ থেকে বিকল্প রাস্তাও বলা হয়েছিল। এজেসি বোস রোড হয়ে যে গাড়িগুলি আসবে, সেগুলি হেস্টিংস ক্রসিং, সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে ওঠার কথা বলা হয়েছিল সেই বিকল্প রুটে (Second Hooghly Bridge)।


