Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি সপ্তাহে বাজার খোলার পর থেকেই পতন শুরু হয়েছিল সেনসেক্স ও নিফটি৫০-র (Sensex and Nifty)।
শেয়ার বাজারে পতন অব্যাহত (Sensex and Nifty)
দেশের শেয়ার বাজরে পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ মারাত্মক। আর তার ফলে গভীর ক্ষত দালাল স্ট্রিটে। এর ফলে চিন্তা বাড়ছে লগ্নিকারীদের। এই সপ্তাহের বাজার খোলার পর থেকেই পতন শুরু হয়েছিল দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। সেই একই ধারা দেখা গেল শুক্রবার স্টক মার্কেটে। এর জেরে প্রায় ৩ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে বাজারের (Sensex and Nifty)।
শুক্রবার বাজার বন্ধের সময় নিফটি৫০ কমেছে ৩১৫ পয়েন্ট বা ১.২৭ শতাংশ। এর ফলে এই ইনডেক্স রয়েছে ২৪ হাজার ৪৫০ পয়েন্টে। সেনসেক্স কমেছে ১০৯৭ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ এবং তা রয়েছে ৭৮ হাজার ৯১৮ পয়েন্টে। এর পাশাপাশি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সগুলির পয়েন্টও কমেছে। ইন্ডিয়া ডিফেন্স, এনার্জি, আইটি বাদ দিয়ে বাকি সমস্ত সেক্টরাল ইনডেক্সেরই পতন হয়েছে শেষ ট্রেডিং সেশনে।

আরও পড়ুন: T 20 World Cup: ক্রিকেট জ্বরে কাঁপছে আমেদাবাদ, চালু বাড়তি রেল-ফ্লাইট পরিষেবা!
পশ্চিম এশিয়ার যুদ্ধই বাজারের এই পতনের কারণ বলেই জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কেটের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এই পরিস্থিতি ভয় ধরিয়েছে লগ্নিকারীদের মধ্যে। একেই পতনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছেন মার্কেট এক্সপার্টরা। এর পাশাপাশি বিদেশি লগ্নির সরে যাওয়ার ফলে বাজারের অবস্থা আরও খারাপ হচ্ছে এবং বাজারের উপর বাড়তি চাপ তৈরি করছে। বিশ্লেষকদের মতে এর ফলেই ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে মার্কেটে। লগ্নিকারীদের মধ্যে নেগেটিভ সেন্টিমেন্টও কাজ করছে এর ফলে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি থেকে রুপির পতন, এই সব একাধিক কারণে টালমাটাল শেয়ার মার্কেট (Sensex and Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


