Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সারাদিন ডাউন থাকল শেয়ার মার্কেট। বৃহস্পতিবার সেনসেক্সের পতন হয়েছে ৫০০ পয়েন্ট এবং প্রায় নিফটি পড়েছে প্রায় ১৫০ পয়েন্ট (Sensex and Nifty)।
দিনভর পতনের মুখ দেখল দালাল স্ট্রিট (Sensex and Nifty)
সকাল থেকে পতন দেখা গিয়েছে দুই বেঞ্চমার্ক সূচক। ভারতের স্টক মার্কেটের সেই ছবি বদল হলো না। বাজার বন্ধ হলো সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি পড়ে। দিনভর ধাক্কা খেল নিফটি৫০ সূচক। এই দিন সূচকের অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করছেন প্রফিট বুকিং-কে (Sensex and Nifty)।
৫ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সেনসেক্স পড়েছে ৫০৩.৭৬ পয়েন্ট, বন্ধ হওয়ার সময় এই সূচক ছিল ৮৩৩১৩.৯৩ পয়েন্টে। নিফটি৫০ সূচক ১৩৩.২০ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছে ২৫৬৪২.৮০ পয়েন্টে। অন্যদিকে পতন দেখা গিয়েছে ব্যাঙ্ক নিফটি৫০। ব্যাঙ্ক নিফটি ১৭৪.৫০ পয়েন্ট পড়ে শেষ করেছে ৬০০৬৩.৬৫ পয়েন্টে।
এই দিন নিফটি সূচকে ট্রেন্ট সবচেয়ে বেশি লাভ দেখেছে। এই স্টকের দামে বৃদ্ধি হয়েছে ২.৯৬ শতাংশ। বৃদ্ধির তালিকায় রয়েছে আদানি এনার্জি সলিউশন, IOCL, ম্যাক্স হেলথওয়ার, ডিভিস ল্যাব, আদানি গ্রিন এনার্জি, টাটা স্টিল-সহ একাধিক সংস্থা।

সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে বেদান্ত। এছাড়াও ব্যাপক পতন দেখা গিয়েছে Hindustan Zinc, HAL, হিন্দালকো, Eternal, টাটা পাওয়ার। তালিকায় রয়েছে বরুণ বেভারেজেস, ভারতী এয়ারটেল, ভারত ইলেকট্রনিক্স, মাজাগন ডক শিপবিল্ডার্স, আদানি পাওয়ার, ITC-সহ একাধিক স্টক।
ব্রোকারেজ সংস্থার বিশেষজ্ঞরা জানিয়েছেন ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির পর তার ইতিবাচক প্রভাব পড়েছিল শেয়ার মার্কেটে। তারপর ইক্যুইটিতে কনসলিডেশন দেখা গিয়েছে। সূচকে দুরন্ত গতি আসার পরে প্রফিট বুকিংয়ের ঢল নেমেছে। যা পতনের অন্যতম প্রধান কারণ পতনের।
আরও পড়ুন: Raiganj: আধুনিকতার ছোঁয়ায় ভোল বদলাবে রায়গঞ্জ! রাজ্য বাজেটে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
এছাড়া, বিশ্বের অন্যত্র শেয়ার বাজারের পরিস্থিতির প্রভাবও পড়েছে ভারতীয় শেয়ার মার্কেটের সূচকে। টেক সংস্থাগুলির স্টক বিক্রির হিড়িক দেখা গিয়েছে, যার সামগ্রিক চাপ পড়েছে সূচকে। বিশেষ করে মেটাল ও স্মল ক্যাপে ব্যাপক ধাক্কা দেখা গিয়েছে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দামেও পতন দেখা গিয়েছে। স্টক মার্কেটে একাধিক সোনা ও রুপোর ইটিএফ-এ বড় পতন দেখা গিয়েছে (Sensex and Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


