Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম দুই ট্রেডিং সেশনে পতনের মুখ দেখেছে দালাল স্ট্রিট। সেই আবহে বুধবার সেনকো গোল্ডের শেয়ার দর ১৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৬৮.৮৫ টাকা (Jewellery Stocks)।
জুয়েলারি স্টকের দাম বৃদ্ধি (Jewellery Stocks)
সোমবার ও মঙ্গলবার দুই দিনই পরপর পতনের মুখ দেখেছে শেয়ার মার্কেট। সেই ধারাই অব্যাহত থাকতে পারে বুধবার, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। আর এই পতনের আবহেই লাফিয়ে বাড়ছে জুয়েলারি স্টকের দাম। সেনকো গোল্ড, টাইটান এবং কল্যাণ জুয়েলার্সের মতো শেয়ারের দাম ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছিল। এই সব সংস্থা চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারের ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশ করার পর থেকেই বাড়তে শুরু করেছে এই সকল সংস্থার শেয়ার দর (Jewellery Stocks)।
বুধবার টাইটানের শেয়ার দর ৪ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ২৮৫ টাকা। যা ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। সেনকো গোল্ডের শেয়ার দর ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৮.৮৫ টাকা। কল্যাণ জুয়েলার্সের শেয়ার দর ২.৬০ শতাংশ বেড়ে হয়েছে ৫১৩.৬৫ টাকা।

সেনকো গোল্ড
চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে অর্থাৎ ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ছিল উৎসবের মরশুম। আর সেই কারণেই এই সময়ে গয়নার চাহিদা বেড়েছিল বেশ অনেকটা। গত আর্থিক বছরের এই সময়ের তুলনায় চলতি অর্থবর্ষের এই সময়ে সেনকো গোল্ডের ব্যবসা বেড়েছে প্রায় ৫১ শতাংশ। এ ছাড়াও এই সংস্থা চারটি রাজ্যে নতুন স্টোর খুলেছে। এই সব খবর সামনে আসার পর থেকেই লগ্নিকারীদের আগ্রহ বেড়েছে এই সংস্থার স্টক নিয়ে। যার কারণে বেড়েছে দাম।
টাইটান
এই সংস্থার পোর্টফোলিও বেড়েছে ৪১%, রেভিনিউ বেড়েছে সেলিং প্রাইস বৃদ্ধির ফলে। এই সংস্থার বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে গত কয়েক মাসে। যার কারণে রেভিনিউ জেনারেট হয়েছে প্রায় ৪০ শতাংশ। এই সংস্থাও বিভিন্ন জায়গায় নতুন স্টোর ওপেন করেছে আর এই সব খবরের পর থেকেই দাম বেড়েছে টাইটান সংস্থার শেয়ার দর।
আরও পড়ুন: ICC: ভারতে খেলতে আসা নিয়ে বাংলাদেশকে চূড়ান্ত বার্তা ICC-র, চাপে BCB
কল্যাণ জুয়েলার্স
কল্যাণ গ্রুপের চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টার রিপোর্টে তারা জানিয়েছে এই সংস্থার স্টোর সেল ২৭ শতাংশ বেড়েছে গত বছরের শেষ তিন মাসে। এর পাশাপাশি ভারতে তারা ২১টি স্টোর খুলেছে। এই সবের পর থেকেই এই সংস্থার স্টক নিয়ে উৎসাহ দেখা গিয়েছে মার্কেটে (Jewellery Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


