Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার ট্যারিফ কমানোর ঘোষণার পরেই শেয়ার মার্কেটে দুরন্ত গতি দেখা গেল মঙ্গলবার (Sensex and Nifty)।
শেয়ার মার্কেটে চাঙ্গা ভাব (Sensex and Nifty)
ভারত আমেরিকার ট্রেড ডিল ঘোষণার পর তার বিপুল উত্থান দেখা গিয়েছে শেয়ার মার্কেটে। গত সপ্তাহে টানা পতনের ধারা অব্যাহত ছিল কিন্তু তারপর ট্রাম্পের ট্যারিফ কমানোর ঘোষণা করার পরেই রকেট গতি দেখা এল স্টক মার্কেটে। ৩ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার বাজার খোলার সময়ে প্রায় ২৫০০ পয়েন্ট উঠেছিল সেনসেক্স। সকাল ৯টা ৪২ মিনিট নাগাদ সেনসেক্স ২১১০ পয়েন্ট উঠে দাঁড়িয়েছে ৮৩৭৮০ পয়েন্টের স্তরে। অন্যদিকে নিফটি ৫০ সূচক ৬৪০ পয়েন্ট উঠে রয়েছে ২৫৭৪০ পয়েন্টে (Sensex and Nifty)।
ব্যাঙ্ক নিফটি সূচকেও গতি দেখা গিয়েছে। বাজেটের পরে বাজারের অভিমুখ কোন দিকে থাকে সেই দিকে লক্ষ্য ছিল লগ্নিকারী ও বিশেষজ্ঞদের। তবে বাজেটের পর মার্কেটে ধস দেখা গিয়েছিল। তার পিছনে একাধিক কারণকে দায়ী করেছিলেন মার্কেট এক্সপার্টরা। তার সাথে আমেরিকার সাথে ট্যারিফ যুদ্ধ এবং বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়ার মতো বিষয়গুলির প্রতক্ষ প্রভাব ছিল।
আরও পড়ুন: US Trade Deal: একধাক্কায় কমলো ট্যারিফ, নতুন অঙ্কে রপ্তানিতে লাভ?
এই সপ্তাহে দালাল স্ট্রিট কেমন থাকে সেই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছিল লগ্নিকারীদের কপালে। সোমবার রাতে ট্যারিফ কমানোর ঘোষণা করার পর মঙ্গলবারই তার সরাসরি প্রভাব লক্ষ্য করা গেল স্টক মার্কেটে। মঙ্গলবার সকাল থেকে দুরন্ত গতি লক্ষ্য করা গিয়েছে ব্যাঙ্ক নিফটি-তে। সকাল ১০-টার একটু আগে ১৪০০ পয়েন্টের আশেপাশে উঠেছে ব্যাঙ্ক নিফটি। ৬০ হাজার পেরিয়ে গিয়েছে সূচক (Sensex and Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


