Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে ভেনেজুয়েলার অস্থিরতা অন্যদিকে ট্রাম্পের হুঁশিয়ারি, দুই মিলিয়ে দুই ইনডেক্স সূচকে পতন (Sensex and Nifty50)।
পয়েন্ট কমল ইনডেক্স সূচকের (Sensex and Nifty50)
সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে দেশের শেয়ার বাজার পতনের সাক্ষী থাকল। পয়েন্ট কমেছে দেশের দুই ইনডেক্স সূচকের। ভেনেজুয়েলার উপর আমেরিকার হামলার পরে এই দিন প্রথম ভারতের শেয়ার মার্কেট ওপেন হয়। তবে ভেনেজুয়েলার হামলার খুব উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি বিশ্বের বাজারে। সোমবার বৃদ্ধি দেখা গিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়ার বাজারে। এর পাশাপাশি ইউরোপের দেশের শেয়ার বাজারে পজিটিভ স্টার্ট হয়েছে। কিন্তু ভারতের বাজারে এর উল্টো চিত্র দেখা গিয়েছে (Sensex and Nifty50)।
সোমবারের ট্রেডিং সেশনে সেনসেক্স কমেছে ০.৩৭ শতাংশ বা ৩২২ পয়েন্ট। এর ফলে বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ৮৫ হাজার ৪৩৯ পয়েন্ট। নিফটি৫০ কমেছে ০.৩০ শতাংশ বা ৭৮ পয়েন্ট। এর জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক রয়েছে ২৬ হাজার ২৫০ পয়েন্টে। দুই সূচকের পাশাপাশি ফ্ল্যাট হয়েছে স্মল ও মিড ক্যাপ ইনডেক্স।
নিফটি ও সেনসেক্সের পতন হলেও মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে সেক্টোরাল ইন্ডেক্সগুলির। নিফটি-তে রিয়েলটিস ইন্ডিয়া ডিফেন্স, অটো, এমএফসিজি, মেটাল, পিএসইউ ব্যাঙ্কের বৃদ্ধি হলেও আইটি, অয়েল অ্যান্ড গ্যাস, ইন্ডিয়া ট্যুরিজম, এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার, ফার্মা, ব্যাঙ্কের মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছ।
আরও পড়ুন: Suresh Kalmadi: দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া ক্রীড়া প্রশাসক সেই সুরেশ কালমাদি প্রয়াত
বিশ্ব বাজারে পজেটিভ ভাইব থাকলেও ভারতের স্টক মার্কেটে পতনের কারণ হিসেবে বিশেষজ্ঞরা ইনভেস্টদের প্রফিট বুকিংয়কে দায়ী করেছেন। চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টার ফিনানশিয়াল রিপোর্ট আসার আগে ইনভেস্টদের অতি সাবধানী মনোভাবের ফলে এই চিত্র দেখা গিয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স, ইনফোসিসের মতো হেভিওয়েট স্টকে প্রফিট বুকিংয়ের জেরে পয়েন্ট কমেছে সেনসেক্স ও নিফটি৫০-র। সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর চাপানো শুল্কের পরিমাণ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন। এই খবরের পর থেকে নেতিবাচক প্রভাব পড়েছে দেশের স্টক মার্কেটে (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


