Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ ক্লোজিংয়ের থেকে বড় অঙ্কের ডাউন স্টার্টের পরেও বেলা গড়াতেই ঘুরে দাঁড়ায় সেনসেক্স ও নিফটি৫০ (Sensex and Nifty50)।
ঘুরে দাঁড়াল দুই ইনডেক্স (Sensex and Nifty50)
ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তির পরেই ইতিবাচক প্রভাব পড়তে দেখা গিয়েছিল শেয়ার মার্কেটে, যদিও তারপরেও টালমাটাল অবস্থার মধ্যে পড়তে হয়েছে শেয়ার মার্কেটকে। তবে ডাউন স্টার্ট করেও ঘুরে দাঁড়াল দালাল স্ট্রিট। সকাল সাড়ে ১০টা নাগাদ সেনসেক্স ৪৫১ পয়েন্ট ডাউন এবং নিফটি ১২৬ পয়েন্ট ডাউন। বেলা বাড়ার সাথে সাথে সেই ছবি কিছুটা পাল্টাতে থাকে। বেলা ১টা নাগাদ দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স পতনের খাদ থেকে উঠে শেষ ক্লোজিংয়ের সাপেক্ষে প্রায় ফ্ল্যাট রয়েছে। কিন্তু গতকাল ৩টে নাগাদ সেনসেক্স ৩১১ পয়েন্ট আপ হয় এবং নিফটি ৯২ পয়েন্ট আপ হয়েছিল (Sensex and Nifty50)।
বৃহস্পতিবার দেশের স্টক মার্কেটের পরিস্থিতিতে বদল আসে ম্যাজিকের মতো। শেষ ক্লোজিংয়ের থেকে বড় অঙ্কের ডাউন স্টার্টার পরেও বেলা বাড়ার সাথে সাথে ঘুরে দাঁড়ায় দুই বেঞ্চমার্ক ইনডেক্স। বাজার বন্ধের সময় সেনসেক্স ২২২ পয়েন্ট বেড়েছে এবং নিফটি৫০ বেড়েছে ৭৬ পয়েন্ট। এই বৃদ্ধির জেরে সেনসেক্স রয়েছে ৮২ হাজার ৫৬৬ পয়েন্টে এবং নিফটি৫০ রয়েছে ২৫ হাজার ৪১৯ পয়েন্টে।
দুই বেঞ্চমার্ক ইনডেক্সের মতো বৃদ্ধি দেখা যায়নি মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইন্ডেক্সগুলিতে। বিএসই মিডক্যাপ ১৫০ ইনডেক্স পতনের খাদ থেকে বেরিয়ে বেড়েছে ০.১০ শতাংশ বেড়েছে। কিন্তু বিএসই ২৫০ স্মল ক্যাপ ইনডেক্স ০.১৯ শতাংশ কমেছে। এর পাশাপাশি সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে নিফটি-তে মেটাল, এনার্জি, কমোডিটিজ ক্যাপিটাল মার্কেট, অয়েল অ্যান্ড গ্যাস, ব্যাঙ্ক, রিয়েলটি-র মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্সের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। তবে নিফটি-তে পয়েন্ট কমেছে আইটি, ফার্মা, এফএমসিজি, ডিফেন্স, অটো-র মতো সেক্টরাল ইনডেক্সগুলির।
আরও পড়ুন: Anandapur Fire: কঙ্কাল আর ছাইয়ের স্তূপে ঢাকা সত্য, ডিএনএ ম্যাপিং ভাঙবে নীরবতা
দেশের শেয়ার বাজারে নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার পিছনে প্রধান ভূমিকা পালন করেছে ইকোনোমিক সার্ভে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার সংসদে ২০২৫-২০২৬ অর্থবর্ষের ইকোনমিক রিপোর্ট প্রকাশ করেছেন। এরপর থেকেই বদলাতে শুরু করে বাজারের পরিস্থিতি (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


