Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) শুধু সিনেমার জগতে নন, মানুষের পাশে বারংবার দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন। এবার তাঁর তৈরি মীর ফাউন্ডেশন পাঞ্জাবে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করছেন। এই উদ্যোগে তাঁরা কাজ করছে স্থানীয় এনজিও ‘ভয়েস অফ আমৃতসর ‘( Voice of Amritsar) এর সঙ্গে যৌথভাবে প্রায় ১৫০০ পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে।
সাহায্যের হাত বাড়ানো (Shah Rukh Khan)
পাঞ্জাবের বিভিন্ন অংশে সম্প্রতি বন্যা হয়েছে। এতে অনেক পরিবার ঘরবাড়ি হারিয়েছে, খাবার চিকিৎসার অভাবে ভুগছে।আর সেই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষজনদের এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছেন মীর ফাউন্ডেশন। তাঁরা ত্রাণ কার্যক্রমকে তিন ধাপে ভাগ করে নিয়েছেন, প্রথমে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া ,পরে ঘরবাড়ি ও জীবনযাত্রা পুনর্গঠন এবং শেষে দুর্গত পরিবারগুলোকে আর্থিক ও সামাজিক ভাবে স্থিতিশীল করে তোলা।
নতুন করে বাঁচার পথ দেখানো (Shah Rukh Khan)
এই সহায়তা মূলত আমৃতসর,ফাজিলকা, পাতিয়ালা, ফিরোজপুর জেলার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য। ত্রাণ হিসাবে দেওয়া হচ্ছে ওষুধ, স্বাস্থ্যবিধি সামগ্রী, শুকনো খাবার, মশারি, ভাঁজ করা বিছানা,সুতির গদি ও আরও অনেক দরকারি জিনিসপত্র। এই উদ্যোগ শুধু এখনকার সমস্যার সমাধান নয় বরং পরিবারগুলোকে আবার নতুন করে বাঁচতে সাহায্য করবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের মর্যাদার সাথে জীবন পুনর্গঠন করতে পারবে, আর সেই লক্ষ্যেই মীর ফাউন্ডেশন সাহায্যের হাত বাড়িয়েছে।
পাশে দাঁড়ানো (Shah Rukh Khan)
শাহরুখ খান (Shah Rukh Khan) এর আগেও দেশের বিভিন্ন দুর্যোগের সময় পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁর এই মানবিক প্রচেষ্টাতে মন ছুঁয়ে গিয়েছে অনেকের। দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সাথে সক্রিয় এই ফাউন্ডেশন। স্থানীয় এনজিও ও প্রশাসনের সহযোগিতায় মীর ফাউন্ডেশনের এই উদ্যোগ ইতিমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলেছে।
আরও পড়ুন: Rituparna Sengupta: শ্রীময়ীর পর মদন মিত্র, কাজের প্রতিশ্রুতি দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত!
দুর্বল শ্রেণীর পাশে থাকা (Shah Rukh Khan)
মীর ফাউন্ডেশন মূলত সমাজের দুর্বলশ্রেনীর মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে থাকে। বিশেষ করে অ্যাসিড আক্রমণের শিকার নারীদের চিকিৎসা ,শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তুলতে এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পেয়েছে।
সবশেষে বলা যায় এই উদ্যোগের জন্য পাঞ্জাবের বহু পরিবার কিছুটা স্বস্তি পাবে। খাবার ,আশ্রয় ও প্রাথমিক চিকিৎসা পেলে আবার নতুন করে তারা জীবন শুরু করতে পারবে। শাহরুখ খানের মীর ফাউন্ডেশনের এই পদক্ষেপ প্রমাণ করে, বিপর্যয়ের মুহূর্তে শিল্পী ও সমাজ একসঙ্গে দাঁড়ালে দুর্যোগ মোকাবিলা সহজ হয়।



