Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে ২০১২ সালে নজর কেড়েছিলেন আফগান বোলার, এখন পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে (Shapoor Zadran)।
গুরুত্বপূর্ণ লড়াই চালাচ্ছেন শাপুর (Shapoor Zadran)
আজকের ক্রিকেটে আফগানিস্তান যতটা জনপ্রিয় এবং চর্চিত একটা সময় এরকম ছিল না। সেই সময় গুটিকয়েক দেশের নাম ক্রিকেটে জ্বল জ্বল করছে। সময়টা ২০১১, দ্বিতীয়বার বিশ্বকাপ জয় করে ভারত তখন আত্মবিশ্বাসে ভরপুর। সেই ঐতিহাসিক জয়ে ভারত সামিল উদযাপন করছে। এর আগে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে (Shapoor Zadran)।
সেই জয়ের পর ২০১২ সাল। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। সেই ম্যাচে ভারতের মুখোমুখি আফগানিস্তান। ব্যাট হাতে ওপেন করতে নামছেন বীরেন্দ্র শেহবাগ এবং গৌতম গম্ভীর। আফগান অধিনায়ক বল তুলে দিলেন অচেনা বোলার শাপুর জাদরানের হাতে। ৬ ফিট ২.৫ ইঞ্চির এই বোলার সামনে ভারতের দুই তারকা ওপেনার। খুব স্বভাবিকভাবেই আশা করা হচ্ছিল শেহবাগ এবং গম্ভীর একে পিটিয়ে ছাতু করবে। কিন্তু সেই আশা বাস্তব রূপ নিল না। দুই ওপেনার ফিরলেন ১০ এবং ৮ রানে। সেই শাপুর জাদরানের নাম আজও মনে রেখেছেন ভারতীয় সমর্থকরা। তবে এরপর বহুদিন ছিলেন অন্তরালে। অবশেষে তাঁর খবর আসে আচমকা। যা শুনে দুঃখিত ক্রিকেটবিশ্ব।

বর্তমানে এই আফগান তারকা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন। কঠিন অসুখে আক্রান্ত ৩৮ বছরের এই তারকা। শাপুর হেমোফাগোসাইটিক লিম্পোহিস্টিওবসাইটোসিস রোগে আক্রান্ত। এই রোগ এতটাই ভয়ানক যে দেহের প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে এবং শরীরকে সুরক্ষিত করার বদলে আক্রমণ করে স্বাস্থ্যকর টিস্যুকে। এতে ক্ষতিগ্রস্ত হয় যকৃত, প্লীহা এবং অস্থি মজ্জা। ২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। গতবছর অক্টোবর মাসে প্রথম অসুস্থ হন তিনি। শুরুতে টিবি মনে হলেও পরে আসল অসুখ জানা যায় (Shapoor Zadran)।
পরিস্থিতি জটিল হওয়ার কারণে তাঁকে কাবুল থেকে দিল্লিতে নিয়ে আসা হয়। শাপুরের ছোট ভাই ঘামাই জাদরান বলেন, ‘আফগানিস্তানের চিকিৎসকরা আমাদের ভারতে আসার পরামর্শ দেয়। সবাই জানে ভারতে স্বাস্থ্য পরিষেবা উন্নত। সেই কারণেই আমরা এখানে এসেছি।’
আরও পড়ুন: Tulsi Contro: তুলসি গ্যাবার্ডকে ঘিরে জল্পনা তুঙ্গে: হোয়াইট হাউস থেকে পদত্যাগের বার্তা
শাপুরকে হাসপাতালে ভর্তি করতে সাহায্য করেন বর্তম তারকা রশিদ খান। ১৮ জানুয়ারি ভারতে নিয়ে আসা হয় আফগান বোলারকে। দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়েছে শাপুরকে। তাঁর পাশে বর্তম এবং প্রাক্তন ক্রিকেটাররা পাশে রয়েছেন। শাপুরের ভাই ঘামাই বলেন, ‘আমাদের পরিবার আর্থিকভাবে স্বচ্ছ। আমাদের আর্থিক সাহায্য চাই না। শুধু প্রার্থনা দরকার।’ ক্রিকেট ছাড়ার পর কাবুলে সফল ব্যবসায়ী শাপুর। কিন্তু বর্তমানে শয্যাশায়ী। এখন সবার একটাই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুক শাপুর (Shapoor Zadran)।


