Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত সপ্তাহের কথা মাথায় রেখে এই সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে পজিটিভ স্টার্টের আশা কম বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা (Share Market)।
প্রথম ট্রেডিং সেশনেই কি পতন? (Share Market)
গত সপ্তাহের প্রথম এবং শেষ দুই ট্রেডিং সেশনে পজিটিভ ছিল দুই বেঞ্চমার্ক ইনডেক্স। কিন্তু বাকি দিন পতনের মুখ দেখেছে দালাল স্ট্রিট। এই সপ্তাহেও পজিটিভ স্টার্টের সম্ভাবনা কম বলেই মনে করছেন মার্কেট এক্সপার্টরা (Share Market)।
গিফ্ট নিফটি-র বড় অঙ্কের পতন দেখা গিয়েছে সোমবার সকালে। এই সূচক ডাউন রয়েছে ৩৮৩ পয়েন্ট। এর ফলে মার্কেটের গ্যাপ-ডাউন স্টার্টের ইঙ্গিত রয়েছে। সরল করে বলতে গেলে যে পয়েন্টে শেষ ট্রেডিং সেশনে দুই ইনডেক্স ক্লোজ হয়েছিল সোমবার তার থেকে লোয়ার পয়েন্টে ওপেনিং হতে পারে।
এর পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের বাজার সোমবার সকাল থেকেই ডাউন রয়েছে। যার ফলে এই আশঙ্কা আরও প্রবল হচ্ছে। জাপানের নিক্কেই কমেছে ২২৫ পয়েন্ট। টপিক্সের পয়েন্ট কমেছে ৪.৪ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কোসপি-র পয়েন্ট কমেছে প্রায় ৬ শতাংশ। বাকি দেশের মার্কেটেও পয়েন্ট কমেছে। সব মিলিয়ে চিন্তায় লগ্নিকারীরা। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে সোমবার কোন কোন স্টকে নজর রাখা যেতে পারে দেখে নিন (Share Market)।

আরও পড়ুন: SIR List: সোমবার ভোটার তালিকা প্রকাশ, অশান্তি এড়াতে কড়া ব্যবস্থা
- এনটিপিসি: এই সংস্থার স্টকের দাম ৩৮১ টাকা। টার্গেট প্রাইস ৪১০ টাকা এবং স্টপ লস ৩৬৫ টাকা।
- ইটারনাল: ইটারনালের স্টকের দাম ২৩২ টাকা। টার্গেট প্রাইস ২৬৫ টাকা এবং স্টপ লস ২২০ টাকা।
- আইসিআইসিআই ব্যাঙ্ক: আইসিআইসিআই ব্যাঙ্কের স্টকের দাম ১২৪৫ টাকা। সংস্থার স্টকের টার্গেট প্রাইস ১২৭৫ টাকা এবং স্টপ লস ১২২৫ টাকা।
- ডেলহিভারি: ডেলহিভারির স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম ৪২২ টাকা। টার্গেট প্রাইস ৪৫০ টাকা এবং স্টপ লস ৪১০ টাকা।
- আইচার মোটরস: এই সংস্থার স্টকের দাম ৬৯০৯ টাকা। টার্গেট প্রাইস ৭২২০ টাকা এবং স্টপ লস ৬৮০০ টাকা (Share Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


