Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ট্রেডিং সেশনে ধাক্কা খাওয়ার পর মঙ্গলে মঙ্গল ঘটতে পারে কোন কোন স্টকে (Stock Market)?
নজরে এই কয়েকটি স্টক (Stock Market)
সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘গুপি গাইন বাঘা বাইন’, সিনেমার কথা কার না জানা। সেখানে একদিকে যেমন তিনি এক মায়াবি জগৎ নির্মাণ করেছেন তেমন তিনি বাস্তব পরিস্থিতির কথা তুলে ধরেছেন সূক্ষতার সঙ্গে। যে সিনেমার দেখতে গেলে বারবার একটাই প্রশ্ন তালগোল পাকিয়ে যায় সেটা হল বাচ্চাদের জন্য মানবপাঠের গল্প নাকি আদতে বাচ্ছাদের নজর দিয়ে বড়দের বড় বার্তা। যাই হোক এখানে সেই তর্কের অবতারণা করে খুব বেশি লাভ নেই (Stock Market)।
বরং সেই সিনেমার একটি গান এবং শেষের একটি দৃশ্য এই লেখার প্রাসঙ্গিকতা বেশি দাবি করে। একটি গানে যেখানে পরিচালক প্রশ্ন রাখছেন যে যুদ্ধ করে কী করা হবে এবং শেষের দিকে যখন হল্লা রাজার সেনারা যুদ্ধে চলেছে তখন তাঁদের গানের জাদুতে মোহিত করে আকাশ থেকে মিষ্টির হাড়ি নামিয়ে আনছেন গল্পের দুই নায়ক। তখন সেই সেনারা অস্ত্র ফেলে খিদে মেটাতেই ব্যস্ত। খুব দৃঢ় যে বার্তা সেটা হল আসল লড়াই বরাবরই আমাদের হয় ক্ষুদা নিবারণের। কিন্তু পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে সেই পেটেই টান পড়ছে সাধারণ মানুষের। সঙ্গে লগ্নিকারীদের উৎকণ্ঠা বাড়ছে দিন দিন।

সোমবার প্রথম ট্রেডিং সেশনে দুই বেঞ্চমার্ক ইনডেক্স মুখ থুবড়ে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের পরেই ধাক্কা খেয়েছে শেয়ার বাজার। তিনি পশ্চিম এশিয়ার এই অশান্তির বাতাবরণে দেশবাসীকে অনুরোধ জানান বিদেশি মুদ্রা শুক্রকীট রাখতে অন্তত যাতে এক বছর তাঁরা সোনা কেনা থেকে বিরত থাকেন। তিনি আরও বার্তা দিয়েছেন যে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, পেট্রল-ডিজেলের ব্যবহার কমানোর। তবে এরপরেই স্টক মার্কেটে পতন দেখা গেছে (Stock Market)।
১ মে নিফটি৫০ সূচক নেমেছে ৩৬০.৩০ পয়েন্ট। এর জেরে এই সূচক শেষ করেছে ২৩,৮১৫.৫৫ পয়েন্টে। সেনসেক্স এই দিন নেমে গিয়েছে ১৩১২.৯১। এর জেরে বম্বে স্টক মার্কেটের এই সূচক রয়েছে ৭৬.০১৫,২৮ পয়েন্টে। ব্যাঙ্ক নিফটি-ও ধাক্কা খেয়েছে এই দিন। এই আবহে দাঁড়িয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন কয়েকটি স্টকের ইন্ট্রা-ডের জন্য। জেনে নিন সেগুলো কী কী।
TVS Motor Company Ltd
এই সংস্থার স্টক নিয়ে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এই স্টকের কিনতে লাগবে ৩৬৬০। স্টপ লস: ৩৬৬০ (Stock Market)। টার্গেট: ৩৬৯০
আরও পড়ুন: Hormuz Toll: হরমুজ প্রণালীতে নতুন টোল চালু করল ইরান, ভারতের উপর কী প্রভাব?
শর্ট অপশনের জন্য কয়েকটি স্টক
Axis Bank Ltd
বিক্রি: ১২৬৬-এর নীচে, স্টপ লস: ১২৭৬, টার্গেট: ১২৫৫
Glenmark Pharmaceuticals Ltd
বিক্রি: ২৩২৭-এর নীচে, স্টপ লস: ২৩৪৫, টার্গেট: ২৩০৫
Force Motors Ltd
বিক্রি: ২০৪৭৭-এর নীচে, স্টপ লস: ২০৮৪৯, টার্গেট: ২০০৫০
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


