Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল, শ্রদ্ধা ভট্টাচার্য্য: ক্যারাটের দুনিয়ায় আবারও (Tarak Nath Sardar) সুখবর। ভারতীয় ক্যারাটে জগতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বাংলার শিহান তারকনাথ সর্দার। ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন (KIO)-এর রেফারি কমিশনের সদস্য হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে। এই সাফল্যে খুশির হাওয়া বইছে রাজ্যের ক্যারাটে মহলে।
দক্ষ প্রশিক্ষক (Tarak Nath Sardar)
শিহান তারকনাথ সর্দার দীর্ঘদিন ধরে ক্যারাটে (Tarak Nath Sardar) জগতের সঙ্গে যুক্ত। তিনি শুধু একজন দক্ষ প্রশিক্ষকই নন, আন্তর্জাতিক স্তরেও তাঁর পরিচিতি রয়েছে। তাঁর ঝুলিতে রয়েছে ব্ল্যাক বেল্ট ৬ষ্ঠ ড্যান (জাপান)। পাশাপাশি তিনি ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের স্বীকৃত বিচারক এবং এশিয়ান কারাতে ফেডারেশনের নিবন্ধিত রেফারি। বর্তমানে তিনি ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের রেফারি কমিশনের সেক্রেটারির দায়িত্বও সামলাচ্ছেন।

বড় সম্মান (Tarak Nath Sardar)
এই নিয়োগকে বড় সম্মান হিসেবেই দেখছে ক্যারাটে মহল। অনেকের মতে, এর মাধ্যমে প্রমাণ হল বাংলার ক্যারাটে আজ জাতীয় স্তরেও যথেষ্ট শক্তিশালী জায়গা করে নিয়েছে। তাঁর অভিজ্ঞতা দেশের ক্যারাটে বিচার ব্যবস্থা ও প্রশিক্ষণের মান আরও উন্নত করবে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন: KKR 2026: প্রথম ভালোবাসা কেকেআর: সমর্থকদের জন্য শহরে বড় চমক নাইটদের
ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। তাঁর ছাত্রছাত্রীদের মধ্যেও উচ্ছ্বাস চোখে পড়ার মতো। তাঁরই ছাত্রী সেনসেই সমৃদ্ধা ভট্টাচার্য জানিয়েছেন, এই সাফল্য তাঁদের সংস্থার জন্য গর্বের। তাঁর নেতৃত্বে কাজ করতে পেরে তাঁরা নিজেদের ভাগ্যবান মনে করছেন। সব মিলিয়ে, শিহান তারকনাথ সর্দারের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলার জন্যও এক গর্বের মুহূর্ত।


