Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন এশিয়া কাপের আগে এবার দলে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুললেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
শ্রেয়স আইয়ারের আক্ষেপ (Shreyas Iyer)
৯ তারিখ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের এশিয়া কাপ। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। তবে সবার নজর ১৪ সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচের দিকে। ভারত পাক মুখোমুখি হওয়া নিয়েও সৃষ্টি হয়েছে বিতর্ক। অনেকেই এই সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের মাঠে নামার বিপক্ষে। একদিকে যেমন ভারত পাক ম্যাচ নিয়ে চলছে বিতর্ক তেমন অন্যদিকে দল নির্বাচন নিয়েও জলঘোলা কম হয় নি (Shreyas Iyer)।
দলে জায়গা করে নিয়েছেন শুভমান গিল। কিন্তু দলে জায়গা পান নি শ্রেয়স আইয়ার, সিরাজরা। আর সেই নিয়েই অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। শ্রেয়স আইয়ার তার সেরা ছন্দে থেকেও দলে জায়গা পাবেন না এটা অনেকেই ভাবতে পারেন নি। ঘরোয়া ক্রিকেটেও তিনি রয়েছেন সেরা ফর্মে। একদিকে যেমন তার ফর্ম তেমনই অন্যদিকে তিনি অধিনায়ক হিসেবেও অভিজ্ঞ। টানা ব্রাত্য থাকার পর এবার মুখ খুললেন শ্রেয়স আইয়ার আর তার উত্তরে সবাই চমকে গিয়েছেন।
টি-টোয়েন্টি ও টেস্ট দলে ফেরার জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন ভারতের এই তারকা ব্যাটার। এ বার এক পডকাস্টে অংশ নিতে দেখা গেছে তাকে, সেখানে শ্রেয়স আইয়ার বলেন, ‘যখন আপনি জানেন আপনি দলে জায়গা পাওয়ার যোগ্য এবং প্লেয়িং ইলেভেনে সুযোগ পাওয়ারও যোগ্য, তখন সুযোগ না পাওয়া বিরক্তিকর (Shreyas Iyer)।’

আরও পড়ুন: Hockey Asia Cup: এশিয়া কাপে ভারতের ‘অশ্বমেধের ঘোড়া’-র কাছে হার মানলো কোরিয়া
তিনি সেখানে আরও যোগা করে বলেন ‘যখন কেউ দলের জন্য ধারাবাহিকভাবে পারফর্ম করে এবং নিজের সেরাটা দেয়, তখন তাকে আমি সমর্থন করি। আমার লক্ষ্য থাকে দলকে জেতানো। দল জিতলে সবাই খুশি হয়। সুযোগ না পেলেও নিজের কাজটা আন্তরিকতার সঙ্গে করতে হবে।’ তিনি এও বলেন কঠোর পরিশ্রম করা মানেই নজর তার দিকে থাকবে এমনটা নয়। কেউ না দেখলেও কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
ICC ODI বিশ্বকাপে ভালো খেলার পরেও শ্রেয়স আইয়ারকে বাদ পড়তে হয়েছিল BCCI-এর কেন্দ্রীয় চুক্তি থেকে। বোর্ডের কথা না শোনায় ঘরোয়া ক্রিকেটেও প্রত্যাখ্যান মেনে নিতে হয়েছে। সেই কথা উল্লেখ করে আইয়ার বলেন, তার জীবনে অনেকগুলো ধাপ এসেছে এবং অনেকবার প্রত্যাখ্যান করা হয়েছে তাকে। ব্যর্থতা এবং উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। আর এসবের মধ্যে দিয়ে তিনি অনেকিছু শিখেছেন (Shreyas Iyer)।


