Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ম্যাচের আগেই বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। চোটের কারণে ছিটকে গেলেন শুভমন গিল (Shubman Gill)।
আবার চোটের কবলে গিল (Shubman Gill)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। আজ ম্যাচ জিতলে সিরিজ ভারতের নামে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে ইটা ডু অর ডাই ম্যাচ। আজ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে চাইবে প্রোটিয়ারা (Shubman Gill)।
সিরিজে এগিয়ে থেকেও ধাক্কা খেল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন দল থেকে। ঘাড়ে চোট পাওয়ার কারণে তিনি মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও দলের বাইরে ছিলেন। তবে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছিলেন তিনি। প্রথম দুই ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে রানে ফেরেন গিল। সমর্থকরা যেন স্বস্তি ফিরে পেয়েছিলেন কিন্তু সমর্থকদের জন্য আবারও দুঃসংবাদ। পায়ের চোটের কারণে তৃতীয় ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। হয়ত সিরিজের বাকি ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না।

আরও পড়ুন: CM Mamata Banerjee: ব্যবসায়ীদের সমস্যা-সমাধানে একাধিক পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
লখনৌয়ের একানা স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। তবে কুয়াশার কারণে টস পিছিয়ে গিয়েছে। প্রথমে ৬টা ৫০ মিনিটে পর্যবেক্ষণে আসার কথা ছিল আম্পায়ারদের কিন্তু তারপর সেটা আরও পিছিয়ে যায়। কুয়াশা না কাটায় সন্ধে সাড়ে ৭টা ৩০ মিনিটে ফের পর্যবেক্ষণে আসবেন তাঁরা। (Shubman Gill)।


