Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: BCCI জানিয়েছে, শুভমন গিলের খেলার বিষয়ে ম্যাচের একদিন আগে অর্থাৎ ২১ নভেম্বর সিদ্ধান্ত নেওয়া হবে (Shubman Gill)।
দ্বিতীয় ম্যাচে নামতে পারবেন গিল? (Shubman Gill)
ভারতীয় দলের অধিনায়ক অধিনায়ক শুভমন গিলের চোট নিয়ে সামনে এল বড় আপডেট। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের টেস্ট অধিনায়ক দ্রুত সেরে উঠছেন এবং তিনি দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন। ভারতকে ২২ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে খেলতে হবে এবং গিলও স্কোয়াডের সঙ্গে যাবেন। তবে তাঁর খেলার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। গিল দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের একদিন আগে অর্থাৎ ২১ নভেম্বর (Shubman Gill)।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ে চোট পান। এবং দিনের খেলা শেষ হওয়ার পর ওঁকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুভমনকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং পরের দিন ছাড়া হয়। তিনি চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন এবং শুভমন ১৯ নভেম্বর, ২০২৫ তারিখে দলের সঙ্গে গুয়াহাটিতে ভ্রমণ করবেন। ওঁকে বিসিসিআই-এর মেডিকেল টিম পর্যবেক্ষণে রাখবে এবং দ্বিতীয় টেস্টে ওঁর অংশগ্রহণ নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’ প্রসঙ্গত, গিলকে চিকিৎসকরা আপাতত বিমানে না ওঠার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। ঘাড়ের চোটের পর এটি একটি সাধারণ সতর্কতামূলক ব্যবস্থা। তবে তিনি সেই বারণ না মেনেই টিমের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন বলেই সূত্রের খবর (Shubman Gill)।

আরও পড়ুন: Election: নির্বাচন কমিশনের উদ্যোগ: এবার থেকে সব ভোটকেন্দ্রে ১০০% ওয়েবকাস্টিং
এখন প্রশ্ন উঠছে গিল খেলতে না পারলে তাঁর জায়গায় কে খেলবেন সেই নিয়ে। সেই জায়গায় যে দুজনের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন সাই সুদর্শন ও অন্যদিকে নীতীশ কুমার রেড্ডিকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম ম্যাচে হারের পর সাই সুদর্শনকে দেখা গিয়েছিল যেতে অনেকক্ষণ অনুশীলন করতে। তবে এখন দেখার শেষ পর্যন্ত কে খেলেন।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচেও হারলে সিরিজ হাতছাড়া হবে ভারতের। ইতিমধ্যেই প্রথম ম্যাচে প্রোটিয়াদের স্পিনের সামনে ব্যর্থ হয়েছে ভারতীয় শিবির। আর সেই নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে পুরো টিম সহ, কোচ ও ম্যানেজমেন্টকেও। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচের আগে খুব ভেবেচিন্তে পা ফেলতে চাইছে গম্ভীর বাহিনী (Shubman Gill)।


