Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর আগেই শেষ হয়েছে দুই জনপ্রিয় (Shweta Bhattacharya) ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘মিত্তির বাড়ি’। এই দুই ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিলেন শ্বেতা ভট্টাচার্য ও আদৃত রায়। এবার গুঞ্জন, এই দুই তারকা একসঙ্গে আসছেন জি বাংলার নতুন ধারাবাহিকে। শোনা যাচ্ছে, শ্বেতা ও আদৃতকে একসঙ্গে দেখা যেতে পারে ছোটপর্দায় নতুন জুটি হিসেবে। যদিও এখনও পর্যন্ত চ্যানেল বা অভিনেতা অভিনেত্রীদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছে, অনেক দূর পর্যন্ত কথাবার্তা এগিয়ে গিয়েছে। সম্ভবত খুব শিগগিরই ঘোষণা আসতে পারে।
অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের (Shweta Bhattacharya)
শোনা যাচ্ছে , ‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ (Shweta Bhattacharya) হওয়ার আগেই জি বাংলা (Zee Bangla) শ্বেতাকে নতুন প্রজেক্টের জন্য প্রস্তাব দেয়। চ্যানেলের পক্ষ থেকে তাঁকে আগাম কাজের কথা জানানো হয়েছিল। এখন শুধু অপেক্ষা, চূড়ান্ত সিদ্ধান্তের। নতুন ধারাবাহিকে নায়ক হিসেবে আদৃত রায়ের (Adrit Roy) নামই উঠে আসছে বারবার। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্যামলীর চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন শ্বেতা (Shweta)। অন্যদিকে আদৃতের (Adrit) অভিনয় দক্ষতা এবং জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। দর্শকদের মধ্যে তাঁর চাহিদা যথেষ্ট।
গুরুত্ব না দেওয়া (Shweta Bhattacharya)
শ্বেতা ভট্টাচার্যও (Shweta Bhattacharya) এখন ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে তাঁর একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন, হাতকাটা পোশাক নিয়ে বলা তাঁর কথাকে কেন্দ্র করে নেতিবাচক মন্তব্য অভিনেত্রীকে কষ্ট দেয়। সেই নিয়ে সমাজমাধ্যমে নানা আলোচনা হয়। মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তবে শ্বেতা কোনও নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দেবেন না বলে ঠিক করেছেন।
নিঃসন্দেহে বড় চমক (Shweta Bhattacharya)
বর্তমানে স্বামী রুবেল দাসের (Rubel Das) সঙ্গে ছুটি উপভোগ করছেন শ্বেতা (Shweta)। কিছু ছবি শেয়ারও করেছেন সমাজমাধ্যমে। হাসিখুশি মুডে রয়েছেন তিনি। নতুন কাজে ফিরতে তৈরি শ্বেতা । এবার আদৃতের সঙ্গে জুটি বাঁধলে, তা নিঃসন্দেহে দর্শকদের জন্য বড় চমক হতে পারে।
ঘোষণা না হলেও, মিলেছে ইঙ্গিত
জি বাংলার এই নতুন ধারাবাহিক সম্পর্কে চ্যানেলের পক্ষ থেকেও এখনও কিছু ঘোষণা হয়নি। তবে ইঙ্গিত মিলছে, এটি হতে চলেছে একেবারে অন্যধারার গল্প। শ্বেতা ও আদৃত (Shweta -Adrit) , দুই জনপ্রিয় মুখ যদি একসঙ্গে পর্দায় আসেন, তাহলে তা নিঃসন্দেহে টিআরপিতে বড় প্রভাব ফেলবে। সবকিছু ঠিকঠাক চললে খুব শিগগিরই শুরু হবে শ্যুটিং। আপাতত ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন জুটিকে একফ্রেমে দেখার জন্য।
আরও পড়ুন: North Korea: স্তনবৃদ্ধি অস্ত্রোপচারে কিমের কোপ, কড়া নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ায়!
দুই পর্দায় কাজ
উল্লেখ্য, শ্বেতা প্রথম অভিনয় শুরু করেন অনেক বছর আগে। তিনি ‘সিঁদুর খেলা’, ‘যমুনা ঢাকি’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। এই সব সিরিয়ালে তিনি নায়িকার চরিত্রে ছিলেন। তাঁর অভিনয় খুব সুন্দর ও মন ছুঁয়ে যাওয়ার মতো। শ্বেতা শুধু ছোট পর্দায় নয়, বড় পর্দায়ও কাজ করছেন। তিনি বড় পর্দায় ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করেছেন। সেই ছবিতে বিপরীতে ছিলেন টলিউড সুপারস্টার দেব।


