Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত-জিম্বাবোয়ে ম্যাচের আগে ICC র্যাঙ্কিংয়ে উন্নতি করলেন দুই দলের তারকা ক্রিকেটাররা (Sikandar Raza)।
ICC র্যাঙ্কিংয়ে উন্নতি দুই ক্রিকেটারের (Sikandar Raza)
ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে পৌঁছাবে কিনা সেটা এখনও অনিশ্চিত। ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটাই আলোচনা ফেভারিট দল হিসেবে সুপার এইটেই কি নিজেদের দৌড় শেষ করবে ভারত? বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে নামার আগে সুখবর পেলেন শিবম দুবে। ICC র্যাঙ্কিংয়ে উন্নতি করলেন তিনি। পৌঁছলেন কেরিয়ারের সেরা রেটিংয়ে। বুধবার প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী অলরাউন্ডারদের তালিকায় সাতে উঠে এলেন শিবম। শীর্ষে উঠে এলেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকান্দর রাজা (Sikandar Raza)।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শিবম খেলেছেন পাঁচটি ম্যাচ। ব্যাট হাতে ১৫৫ স্ট্রাইক রেটে করেছেন মোট ১৫৮ রান। এর মধ্যে রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬৬ রানের ইনিংস। বল হাতেও তিন ইনিংসে চারটি উইকেট নিয়েছেন। এর ফলে ২১৬ রেটিং পয়েন্ট সংগ্রহ করে নবম থেকে দুই ধাপ উঠে এখন রয়েছেন অলরাউন্ডারদের তালিকায় সপ্তম স্থানে। তবে বোলিংয়ে অনেক রান দিয়েছেন তিনি। বোলিংয়ের গতি নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। তবে এখন দেখার দলের বোলিং কোচ মর্নি মর্কেলের অধীনে নিজেকে কতটা উন্নত করতে পারেন তিনি।

আরও পড়ুন: AP News: দূষিত পানীয় জলে আতঙ্ক, অন্ধ্রপ্রদেশে মৃত ১, অসুস্থ অন্তত ৭০!
ভারতের বিরুদ্ধে নামার আগে সুখবর পেলেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দর রাজা। পাক ক্রিকেটার সাইম আয়ুবকে টপকে জায়গা করে নিলেন অলরাউন্ডারদের তালিকার শীর্ষে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্যত দাপট দেখিয়েছেন তিনি। গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে জায়গা করে নিয়েছে সুপার এইটে। ২৯৪ রেটিং পয়েন্ট তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচও জিতিয়েছেন দলকে। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে জ্বলে ওঠাই এখন তাঁর লক্ষ্য (Sikandar Raza)।


