Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক: সিকিমে এনএইচপিসির টানেল ধসের ঘটনায় মাটিয়ালি ব্লকের অন্তত ৬ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে (Sikkim)। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের মধ্যে তিনজন মাটিয়ালি ব্লকের কিলকোট চা-বাগানের ১১ নম্বর লাইনের বাসিন্দা। তাঁরা হলেন বিকেশ্বর ওরাও, গ্যাবরিয়েল টিগ্গা এবং শিবা ওরাও।
৬ জন শ্রমিকের মৃত্যুর খবর (Sikkim)
এছাড়াও নাগেশ্বরী চা-বাগানের বাসিন্দা অমিত লাল করে এবং ইংডং চা-বাগানের বাসিন্দা শ্যাম ওরাও-এর মৃত্যুর খবরও মিলেছে। প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, মাটিয়ালি ব্লক থেকে মোট ৬ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিকিমের এনএইচপিসি টানেল ধস, মাটিয়ালি ব্লকের ৬ শ্রমিকের মৃত্যুর খবর, শোকের ছায়া চা-বাগান এলাকায়।
বিজেপি নেতৃত্ব (Sikkim)
মঙ্গলবার সকালে কিলকোট চা-বাগানের ১১ নম্বর লাইনে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান মাটিয়ালি ব্লকের বিডিও সুমন্ত ভৌমিক, মেটেলি থানার আইসি মিংমা লেপচা-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং বিজেপি নেতৃত্ব।
শুরু করেছে ব্লক প্রশাসন (Sikkim)
প্রশাসনের পক্ষ থেকে এলাকায় গিয়ে সিকিমের ওই টানেলে কাজ করতে যাওয়া শ্রমিকদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি মাটিয়ালি ব্লকের বিভিন্ন এলাকা থেকে সিকিমে কর্মরত শ্রমিকদের খোঁজখবর নেওয়ার কাজও শুরু করেছে ব্লক প্রশাসন।
আরও পড়ুন: July21 Mamata: রাতভর ২১ জুলাইয়ের মঞ্চে পাহারায় ছিল মমতা-অভিষেক!
গভীর শোকের ছায়া
এদিন মেটেলি থানার উদ্যোগে মৃতদের পরিবারের সদস্যদের নিয়ে একটি অ্যাম্বুলেন্স সিকিমের উদ্দেশ্যে রওনা দেয়, যাতে তাঁরা নিহত স্বজনদের শেষবারের মতো দেখতে এবং প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। সিকিমের এই মর্মান্তিক দুর্ঘটনায় মাটিয়ালি ব্লকের বিভিন্ন চা-বাগান এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।



