Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আজ SIR শুনানির শেষ দিন। নোটিসের পরেও গরহাজির অনেকেই। শুক্রবার বিকেল পর্যন্ত ৫ লক্ষ ভোটার শুনানিতে গরহাজির। অর্থাৎ আরও ৫ লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনার কথা জানাল নির্বাচন মিশন। ১ কোটি ৫১ লক্ষ শুনানির নোটিস পেয়েও ৫ লক্ষ ভোটার আসেননি ৫ ফ্রেব্রুয়ারি পর্যন্ত(SIR Hearing)।
বাদ যাবে কত নাম? (SIR Hearing)
খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। ৫৮ লক্ষ এবং ৫ লক্ষ অর্থাৎ ৬৩ লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা। পরবর্তীতে, অবশ্যই সিইও দফতর থেকে বা নির্বাচন কমিশন থেকে সম্পূর্ণ ভাবে সেটা জানা যাবে।
৪ বিধানসভায় শুনানির সময়সীমা বাড়ছে! (SIR Hearing)
SIR শুনানিতে সময়সীমা বাড়তে চলেছে ৪ বিধানসভা কেন্দ্রে। এমনটাই কমিশন সূত্রে খবর। উত্তর কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, কার্শিয়াং-এ। সূত্র এর খবর, ৪ জায়গায় শুনানির কাজ এখনও শেষ হয়নি। শুনানির নোটিস পেয়েও প্রথম দিন হাজির হননি ৩৭ লক্ষ ভোটার। শুনানির নোটিশে আসেননি এমন ভোটাররা আদৌ কী এসেছেন, যাচাই করছে কমিশন।
আরও পড়ুন: Bengal Election: হাইভোল্টেজ ভোটের আগে বড় চমক! বঙ্গে কি এবার এক দফাতেই নির্বাচন, কী বলছে CEO দফতর?
পিছল ভোটার তালিকা প্রকাশের দিন (SIR Hearing)
অন্যদিকে, উত্তরপ্রদেশে পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। ৬ মার্চের বদলে ১০ এপ্রিল চূড়ান্ত তালিকা প্রকাশ, জানিয়ে দিল নির্বাচন কমিশন।।



