Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মানবসভ্যতার শুরু থেকেই “ষষ্ঠ ইন্দ্রিয়” শব্দটি ঘুরে বেড়াচ্ছে নানা বিশ্বাস, কাহিনি ও দর্শনে (Sixth Sense)। কেউ একে অলৌকিক ক্ষমতা বলেন, কেউ মনে করেন এটি অন্তর্দৃষ্টি বা স্বজ্ঞা যা ভাষায় বোঝানো কঠিন। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে মানবদেহের পাঠ্যবইয়ে ইন্দ্রিয় কেবল পাঁচটি দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ ও স্পর্শ। তাহলে “ষষ্ঠ ইন্দ্রিয়” বলে আদৌ কিছু আছে কি?

বৈজ্ঞানিক আবিষ্কার (Sixth Sense)
‘Interoception’ মানবদেহের গোপন ইন্দ্রিয় আমেরিকার বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান Scripps Research Institute-এর বিজ্ঞানীরা জানিয়েছেন, মানবদেহে রয়েছে এক “সুপ্ত ষষ্ঠ ইন্দ্রিয়” যার নাম Interoception। এই ইন্দ্রিয়টি আমাদের শরীরের ভেতরের সংকেতগুলো বুঝে মস্তিষ্কে পাঠায়, যাতে শরীরের গুরুত্বপূর্ণ কাজগুলি সঠিকভাবে চলতে পারে।
উদাহরণস্বরূপ, Interoception-এর মাধ্যমে মস্তিষ্ক বুঝতে পারে,
- কখন আমাদের শ্বাস নিতে হবে,
- কখন রক্তচাপ কমে যাচ্ছে,
- কখন শরীর সংক্রমণের সঙ্গে লড়ছে,
- কখন ক্ষুধা বা তৃষ্ণা পেয়েছে,
- এমনকি কখন অস্বস্তি বা ব্যথা অনুভব হচ্ছে।
এই ধারণাটি নতুন নয়। ২০ শতকের গোড়ায় ব্রিটিশ স্নায়ুবিজ্ঞানী চার্লস শেরিংটন প্রথম Interoception বিষয়টি তুলে ধরেছিলেন। কিন্তু সেই সময় বৈজ্ঞানিক সমাজে বিষয়টি গুরুত্ব পায়নি। মাত্র এক দশক আগে থেকে বিজ্ঞানীরা এই “অন্তর্গত ইন্দ্রিয়”-এর উপর নতুন করে গবেষণা শুরু করেন, যা আজ মানব স্নায়ুবিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দিয়েছে।
পার্থক্য কোথায়? (Sixth Sense)
পাঁচটি প্রচলিত ইন্দ্রিয় দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ শরীরের বাহ্যিক অঙ্গের মাধ্যমে কাজ করে।
- দৃষ্টি নির্ভর করে চোখের উপর
- শ্রবণ নির্ভর করে কানের উপর
- স্বাদ নির্ভর করে জিভের উপর
- ঘ্রাণ নির্ভর করে নাকের উপর
- স্পর্শ নির্ভর করে ত্বকের উপর
কিন্তু Interoception শরীরের অভ্যন্তরীণ স্নায়ুতন্ত্রের নেটওয়ার্ক অর্থাৎ visceral sensory system এর মাধ্যমে কাজ করে। এটি চোখ বা কান দিয়ে বোঝা যায় না, বরং শরীরের “ভিতরের অনুভব” মস্তিষ্কে পৌঁছে দেয়।
সেই কারণেই একে বলা হচ্ছে “সুপ্ত ষষ্ঠ ইন্দ্রিয়”।
গবেষণার গুরুত্ব ও পুরস্কার (Sixth Sense)
Scripps Research-এর গবেষক দল এই আবিষ্কারের জন্য পেয়েছেন ১৪.২ মিলিয়ন ডলার পুরস্কার। গবেষণার নেতৃত্বে থাকা অধ্যাপক শিন জিং বলেছেন, “আমাদের স্বাস্থ্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই Interoception একটি মৌলিক বিষয়। অথচ স্নায়ুবিজ্ঞানে এটি এখনও সবচেয়ে কম বোঝা অধ্যায়।” এই গবেষণা ভবিষ্যতে মানসিক স্বাস্থ্য, উদ্বেগ, বিষণ্ণতা, এমনকি অটিজম বা প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসাতেও নতুন দিশা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: October Bank Holiday: অক্টোবর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে কদিন?
ষষ্ঠ ইন্দ্রিয়ের নতুন সংজ্ঞা (Sixth Sense)
বিজ্ঞান এখন বলছে “ষষ্ঠ ইন্দ্রিয়” মানে অলৌকিক শক্তি নয়, বরং শরীরের অন্তর্নিহিত স্নায়ু সংকেত বোঝার ক্ষমতা। আমরা যখন হঠাৎ অস্বস্তি বা অজানা উদ্বেগ অনুভব করি, হয়তো তখনই আমাদের Interoception আমাদের সতর্ক করছে কোনো শারীরবৃত্তীয় পরিবর্তনের জন্য।



