Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: বাইশ গজে ছক্কা হাঁকিয়ে জয়-জয়কার। ‘উইমেন ইন ব্লু’র মাথায় জয়ের মুকুট। এবার জীবনের মাঠেও শুরু হতে চলেছে নতুন ইনিংস। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহঅধিনায়ক স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। তাঁর জীবনসঙ্গী প্রেমিক পলাশ মুছল(Palash Muchhal)। তাঁর সঙ্গেই ঘর বাঁধতে চলেছেন তারকা ব্যাটার।
২০ নভেম্বর বসতে পারে বিয়ের আসর!(Smriti Mandhana)
ক্রিকেটমহলে গুঞ্জন, আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। মহারাষ্ট্রের সাংলির ভূমিকন্যা স্মৃতি(Smriti Mandhana)। সেখানেই বসবে বিয়ের আসর। খবর অনুযায়ী, দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরাই উপস্থিত থাকবেন এই বিশেষ দিনে।যদিও দুই পরিবার কিংবা স্মৃতি-পলাশের তরফে এখনও নিশ্চিতভাবে বিয়ে সম্পর্কে কিছু বলা হয়নি।

জয়ের রাতে পলাশের আবেগঘন পোস্ট(Smriti Mandhana)
রবিবাসরীয় রাতে ভারতীয় মহিলা দলের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় পলাশকে বিশেষভাবে আবেগপ্রবণ হতে দেখা যায়। সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান। শুধু একজন ভারতীয় হিসাবে নয়, প্রেমিকার সাফল্যেও কে-ই বা খুশি না হয়ে থাকতে পারেন।

আরও পড়ুন: Jojo-Pousali Banerjee: দুই জনপ্রিয় গায়িকার দ্বন্দ্বে চাঞ্চল্য সংগীতমহলে!
২০১৭ সালে শুরু প্রেমের ইনিংস(Smriti Mandhana)
দু’জনের প্রেমের শুরু ২০১৭ সালের মহিলা বিশ্বকাপের সময়। সেই টুর্নামেন্ট চলাকালীনই স্মৃতি ও পলাশের প্রথম আলাপ। পরে এক অনুষ্ঠানে পলাশ নিজের গলায় রোমান্টিক গান গেয়ে স্মৃতিকে(Smriti Mandhana) প্রেমের প্রস্তাব দেন। সেই থেকেই শুরু হয় তাঁদের মধুর সম্পর্কের পথচলা।
আরও পড়ুন: Shah Rukh Khan Birthday: রক্তমাখা মুখ, সিলভার চুল- জন্মদিনে ‘কিং’-এর টিজারে অচেনা রূপে কিং খান!
ক্রিকেট ও সংগীত—দু’জগতের মেলবন্ধন
গত ছয় বছর ধরে সম্পর্কের জাদুতে আবদ্ধ এই জুটি। ২০২৪ সালে সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে উদ্যাপন করেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় তাদের একাধিক পোস্টে ফুটে উঠেছে ভালোবাসার রঙ। স্মৃতির জন্মদিনে পলাশের পোস্ট ভাইরাল হয়েছিল মুহূর্তেই। ভারতীয় মহিলা দলের বেশ কিছু ক্রিকেটারই জানিয়েছেন, পলাশকে তাঁরা ভীষণ পছন্দ করেন। বিশ্বকাপের আগে পলাশের এক কনসার্টে হাজির হয়েছিলেন স্মৃতি। সেখানে হবু স্ত্রীকে উদ্দেশ্য করে গানও গেয়েছিলেন গায়ক-পরিচালক পলাশ। বর্তমানে সংগীতের পাশাপাশি সিনেমা পরিচালনাতেও হাত পাকাচ্ছেন পলাশ। অন্যদিকে স্মৃতি মাঠে ব্যাট হাতে যেমন দাপট দেখান, ব্যক্তিগত জীবনেও খুঁজে পেয়েছেন জীবনের সঙ্গীকে। আপাতত ঘর বাঁধার স্বপ্নে বিভোর দু’জনেই।


