Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের জাতীয় দলের হয়ে নতুন নজির গড়লেন তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।
নয়া নজির স্মৃতির (Smriti Mandhana)
কথায় আছে ‘আনলাকি থার্টিন’। ১৩ সংখ্যাটিকে ধরে নেওয়া হয়েছে দুর্ভাগ্য হিসেবে। পশ্চিমি সংস্কৃতিতে এর বহুল ব্যবহার রয়েছে। ভারতীয়দের মধ্যেও ১৩-কে অশুভ বলে মনে করার প্রবণতা রয়েছে তবে এই ১৩ নম্বরের সঙ্গে এমন অনেক ঘটনা জড়িয়ে আছে যা এই ‘অশুভ’ ধারণাকে স্পষ্ট ভাবে নাকচ করে দিয়েছে। ১৩ সংখ্যার সঙ্গে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুরও। ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কার পান। আবার সেই একই বছর দাদাসাহেব ফালকের হাত ধরে জন্ম হয় ভারতীয় সিনেমার (Smriti Mandhana)।
শুধুমাত্র শিল্প বা সংস্কৃতিতে নয় এই নম্বরের যোগ রয়েছে ক্রীড়া জগতেও। ১৯৩০ সালে শুরু হয় ফিফা বিশ্বকাপ তবে তখন মেয়েদের ফুটবল প্রচলিত নয়। সেই সময় অবশ্য ট্রফির নাম ছিল জুলে রিমে কাপ।। সেই বছর অংশ নিয়েছিল ১৩টি দেশ এবং উদ্বোধন হয়েছিল ১৩ জুলাই। ১৯৫৮ সালে পুরুষদের বিশ্বকাপে ব্রাজিলের উত্থান। বিশ্ব তখন চিনে নিচ্ছে পেলেকে। ফুটবল সম্রাট পেলে ট্রফি নিয়ে দেশে ফেরেন কিন্তু সর্বাধিক গোলের রেকর্ড ছিল ফরাসি স্ট্রাইকার জাস্ট ফন্টেইনের। বিপক্ষের জালে জড়িয়ে দেন মোট ১৩ বার। এবার সেই ১৩ রানেই স্মৃতি ভাঙলেন হিটম্যানের রেকর্ড।

ভারতের ক্রিকেটে একদিকে যেমন এখন রোহিত শর্মা, বিরাট কোহলিরা তরুণদের কাছে আইকন তেমনই ভারতের মহিলা ক্রিকেটের অন্যতম আইকন স্মৃতি মান্ধানা। তিন ফরম্যাটের ক্রিকেটেই নজর করেছেন এই তারকা ব্যাটার। ওয়ানডে বিশ্বকাপ ওয়ের ক্ষেত্রেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন স্মৃতি। এবার গড়লেন ইতিহাস (Smriti Mandhana)।
এই মুহূর্তে ভারতীয় মেয়েরা সিরিজ খেলছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৩ রানে আউট হন তিনি। বড় ইনিংস না খেলতে পারলেও এই ১৩ রান করেই করলেন বাজিমাত। টপকে গেলেন রোহিত শর্মাকে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন তাঁর দখলে। এতদিন রোহিতের দখলে থাকা এই রেকর্ড ভেঙে দিলেন শুক্রবার রাতেই।
ভারতের হয়ে এই সীমিত ফরম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে ছিলেন হিটম্যান। ১৫১টি ইনিংসে তাঁর সংগ্রহে ছিল ৪২৩১ রান। দুই বছর পর সেই রেকর্ড ভাঙলেন স্মৃতি। এই রেকর্ড ভাঙতে তিনি নিয়েছেন ১৫৫টি ইনিংস। এখন তাঁর সংগ্রহে রয়েছে ৪২৪৪ রান। যার মধ্যে রয়েছে ৩৩টি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি (Smriti Mandhana)।
আরও পড়ুন: Hormuz Close: মার্কিন নৌ অবরোধ জারি, ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
এর পাশাপাশি পুরুষ এবং মহিলাদের মধ্যে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের তালিকায় তিনি উঠে এলেন তৃতীয় স্থানে। তবে শীর্ষে ওঠার সম্ভাবনাও রয়েছে তাঁর কাছে। এই মুহূর্তে তালিকার শীর্ষ স্থান রয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেটার সুজি বেটস-র দখলে। ১৭৫টি ইনিংস খেলে তাঁর সংগ্রহে রয়েছে ৪৭১৭ রান। দ্বিতীয় স্থানে থাকা বাবর আজম এখন আর পাককিস্তান দলে নিয়মিত সুযোগ পান না। ১৩৬টি ইনিংস খেলে তাঁর দখলে রয়েছে ৪৫৯৬ রান।
স্মৃতির ব্যক্তিগত রেকর্ড হলেও ম্যাচে হারতে হয়েছে ভারতকে। প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে প্রোটিয়া শিবির। প্রথমে ব্যাট করে ওভার শেষে ১৫৭ রান তোলে ভারত। দলের মধ্যে সর্বোচ্চ রান ৪৭ করেন হরমনপ্রীত। জবাবে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক লরা উলভার্ট অপরাজিত থাকেন ৫১ রানে (Smriti Mandhana)।


