Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana– Palash Muchhal) এবং বলিউড সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা পলাশ মুচ্ছল (Palash Muchhal) অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রের সাঙ্গলীতে অনুষ্ঠিত হবে এই বহুচর্চিত যুগলের বিয়ে।
অবশেষে সম্পর্কের স্বীকৃতি (Smriti Mandhana- Palash Muchhal)
গত সপ্তাহে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পলাশ (Palash) জানান, খুব শীঘ্রই ইন্দোরের পুত্রবধূ হতে চলেছেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। এই মন্তব্যের পর থেকেই খবরটি নিশ্চিত হয়ে যায়। দীর্ঘ কয়েক বছর ধরে গুঞ্জন চললেও এবার সম্পর্কের সত্যতা নিজেই স্বীকার করেছেন পলাশ।
কোথায় হবে বিয়ে ? (Smriti Mandhana- Palash Muchhal)
ইন্দোরের পুত্রবধূ হতে চললেও বিয়ের অনুষ্ঠান হবে মহারাষ্ট্রের সাঙ্গলী জেলায়। সেখানেই স্মৃতির বাবার বাড়ি। স্মৃতির জন্ম সাঙ্গলীতে, পরে তিনি মাধবগড়ে চলে যান। সেখানেই তাঁর পড়াশোনা শেষ হয়। পরিবারের ইচ্ছাতেই ঐতিহ্যবাহী আচার–অনুষ্ঠান মেনে বিয়ে হবে বলে জানা গিয়েছে।

দীর্ঘ দিনের সম্পর্ক (Smriti Mandhana- Palash Muchhal)
২০১৯ সাল থেকেই পলাশ ও স্মৃতির (Palash -Smriti)সম্পর্ক নিয়ে বলিউড ও ক্রিকেট মহলে কানাঘুষো চলছিল। দু’জনকেই একাধিক বার সামাজিক মাধ্যমে একসঙ্গে দেখা গিয়েছে। তবে কেউই তখন মুখ খোলেননি। এমনকি পলাশের বোন, বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল (Palak Muchhal), সম্পর্ক নিয়ে প্রশ্ন পেলে সবসময় নীরব থেকেছেন। সম্প্রতি তাঁকে আবার জিজ্ঞাসা করা হলে তিনি হাসিমুখে এ প্রসঙ্গে এড়িয়ে গিয়েছেন ।
দুই তারকার পেশাগত জীবন (Smriti Mandhana- Palash Muchhal)
স্মৃতি (Smriti) বর্তমানে ভারতের মহিলা দলের হয়ে বিশ্বকাপে খেলছেন। দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। অন্যদিকে পলাশ (Palash) ব্যস্ত তাঁর নতুন সিনেমা ‘রাজু বাজেওয়ালা’ নির্মাণে। এই ছবিতে অভিনয় করছেন ‘বালিকা বধূ’ খ্যাত অবিকা গোর ও ‘পঞ্চায়েত’ সিরিজের চন্দন রায়। গত বছর তিনি ‘মানি কালেকটর’ নামে একটি চলচ্চিত্রও পরিচালনা করেছিলেন। তাঁর একাধিক জনপ্রিয় বলিউড গান ইতিমধ্যেই সাফল্য পেয়েছে।
পরিবার ও ঘনিষ্ঠদের প্রতিক্রিয়া (Smriti Mandhana- Palash Muchhal)
উভয় পরিবারের পক্ষ থেকেই এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে শোনা গিয়েছে, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অনুষ্ঠান হবে কেবল ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে। পরে মুম্বই ও ইন্দোরে আলাদা রিসেপশন আয়োজন করা হতে পারে।
আরও পড়ুন: KKR: জল্পনার অবসান, কলকাতার নতুন হেড কোচ অভিষেক নায়ার
তারকা জুটির নতুন অধ্যায়
ভারতীয় ক্রিকেটে স্মৃতি যেমন স্টাইল ও ধারাবাহিকতার প্রতীক, তেমনি পলাশ বলিউডে তাঁর সুরের জাদু দিয়ে তরুণ প্রজন্মের মন জয় করেছেন। দু’জনের ক্ষেত্র আলাদা হলেও শিল্প ও পরিশ্রমে একে অপরের পরিপূরক। তাই তাঁদের এই মিলনকে অনেকেই “সুর ও ছক্কার মেলবন্ধন” বলে আখ্যা দিচ্ছেন।
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছল।আগামী ২০ নভেম্বর সাঙ্গলীর মাটিতে চার হাত এক হবে। দু’জনের ভক্তরাই এখন অপেক্ষায়, দেশের ক্রিকেট ও সংগীত দুনিয়ার এই তারকা যুগলের মিলন কেমনভাবে নতুন অধ্যায় রচনা করে।



