Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে রানে ফেরেন স্মৃতি। এবার শেষ ম্যাচে ৬২ রান করলেই তাঁর সামনে রয়েছে গিলকে টপকে যাওয়ার সুযোগ (Smriti Mandhana)।
স্মৃতির সামনে গিলকে টপকে যাওয়ার সুযোগ (Smriti Mandhana)
বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচে রান পাননি স্মৃতি। সমর্থকরা চাইছিলেন তাঁর কাছ থেকে বড় রানের ইনিংস দেখার। সমর্থকদের প্রত্যাশা মতো চতুর্থ ম্যাচে রানে ফেরেন তিনি। সেই ম্যাচে তাঁর দুর্দান্ত ৮০ রান দলের জয়ের ভিত শক্ত করে। এবার তাঁর সামনে রয়েছে দেশের পুরুষ ও মহিলা ক্রিকেটারদের মধ্যে সেরা হওয়ার সুযোগ (Smriti Mandhana)।
চলতি বছর জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে স্মৃতির মোট রান ১৭০৩। এই রান একটা ক্যালেন্ডার বছরে ভারতের কোনও মহিলা ক্রিকেটারের করা সর্বোচ্চ রান (Smriti Mandhana)। এবার তাঁর কাছে রয়েছে শুভমন গিলকে টপকে যাওয়ার সুযোগ। গিলকে টপকে পুরুষ ও মহিলাদের মধ্যে শীর্ষে বসার সুযোগ।

এক ক্যালেন্ডারে শুভমন গিল বছরে সবচেয়ে বেশি রান করেছেন। তাঁর সংগ্রহে রয়েছে ১৭৬৪ রান। গিলের সামনে আর কোনও ম্যাচ নেই। যার কারণে স্মৃতির সামনে তাঁকে সরিয়ে শীর্ষ স্থান দখল করার হাতছানি। আর তার জন্য করতে হবে ৬২ রান। এই রান করতে পারলেই ভারতের জার্সি গায়ে এক ক্যালেন্ডারে বেশি রান করা প্লেয়ার হবেন স্মৃতি (Smriti Mandhana)।

সম্প্রতি তাঁর আরেকটি নজির রয়েছে। দ্বিতীয় ভারতীয় ও বিশ্বের চতুর্থ প্লেয়ার হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার রান করেছেন। এই তালিকায় স্মৃতির আগে রয়েছেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ এবং অন্যদেশের জি বেটস, শার্লট এডওয়ার্ডস।
আরও পড়ুন: Home Minister: ১৫ এপ্রিলের পরে বিজেপির সরকার গড়ার দাবি অমিত শাহের
টেস্ট ক্রিকেটে স্মৃতি সাতটা ম্যাচ ও ১২টি ইনিংস খেলে ৬২৯ রান করেছেন। তার মধ্যে রয়েছে দুটো সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি। ODI ফরম্যাটে ১১৭টি ম্যাচ খেলে করেছেন ৫৩২২ রান। যার মধ্যে ১৪টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। টি-টোয়েন্টিতে স্মৃতি ১৫৭টা ম্যাচ খেলে ৪১০২ রান করেছেন। এটা করে তিনি হয়েছেন টি-টোয়েন্টি ফর্ম্যাটে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক। চলতি বছরে স্মৃতির সামনে রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি নিয়মরক্ষার ম্যাচ আর সেই ম্যাচ জিতলেই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারবে ভারত (Smriti Mandhana)।


