Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (Sourav Ganguly)।
ভারত-পাক ম্যাচের আগে সৌরভের বার্তা (Sourav Ganguly)
বহু টালবাহানার পর অবশেষে ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকে এই ম্যাচ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, তবে সব কাটিয়ে এই হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে সমর্থকদের কাছে এটাই আসল। তবে ম্যাচের আগে পাকিস্তান যথেষ্ট আশাবাদী। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজেও হারিয়েছে সলমন আঘার দল। তবে সবথেকে বেশি চর্চায় রয়েছেন পাক স্পিনার উসমান তারিক। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের সমস্যায় পড়তে হয়েছে। ভারতের বিরুদ্ধে কি তারিক কাঁটায় পা কাটতে পারে ভারতের? এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
দলের কম্বিনেশনের কথা মাথায় রেখে একই টিম খেলানোর কথা বললেন মহারাজ। সেই হিসেবে প্রথম একাদশে রিঙ্কুকেই খেলানো উচিত বলেই মত সৌরভের। তবে তারিককে নিয়ে মোটেও চিন্তিত নন। বাকি অফস্পিনারদের মতোই তারিক। তাঁকে আলাদা করে দেখতে নারাজ সৌরভ। স্পষ্ট বললেন তাঁকে খেলতে ভারতের কোনও সমস্যা হওয়ারই কথা না। তারিকের বল করার অ্যাকশন নিয়ে ইতিমধ্যেই সরগরম ক্রিকেট মহল। দাঁড়িয়ে বা কিছুক্ষণ থেমে তাঁর যে বল করার ভঙ্গি সেটা সঠিক নয় বলেই ইতিমধ্যে অনেকে দাবি করছেন।
পাকিস্তানের হয়ে ভাল ছন্দে রয়েছেন এই পাক স্পিনার। তবে ভারতের স্পিন খেলার দক্ষতার উপর ভরসা রাখছেন সৌরভ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উপমহাদেশের উইকেটে স্পিন খেলার বিষয়ে ভারতীয় ব্যাটাররা পারদর্শী। তাই ওঁর বিরুদ্ধে খেলতে কোনও সমস্যা হওয়ার কথা নয়।’ গত দুই ম্যাচে ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা নিয়েও চিন্তিত নন সৌরভ। একেবারে পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিয়েছেন ভারত শেষ ২৬ টি-টোয়েন্টির মধ্যে ২৫ টাতেই জিতেছে। তাই রবিবার ভারতকেই এগিয়ে রাখছেন তিনি।

ভারতকে ফেভারিট হিসেবে রোহিত শর্মা না ধরলেও রবিবার ভারতকেই ফেভারিট হিসেবে ধরছেন সৌরভ। তবে ক্রিকেট অঘটনের খেলা, বিশেষ করে এই সীমিত ওভারের খেলায় যেকোন সময়ে পাল্টে যেতে পারে খেলার অভিমুখ। দুই দলকেই জিততে হলে ভাল খেলতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ (Sourav Ganguly)।

এর পাশাপাশি সমস্ত জটিলতা কাটিয়ে যে এই ম্যাচ হচ্ছে তাতে সৌরভ খুশি বলেই জানিয়েছেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যেমনই হোক না কেন সেটার প্রভাব খেলার উপর পড়া উচিত নয় বলেই মনে করেন তিনি। সৌরভ বলেন, ‘আগেও বলেছি খেলাধুলো আর রাজনীতি আলাদা। ভারত-পাকিস্তান ম্যাচ যে হচ্ছে, তাতে খুশি হয়েছি। অবশ্যই এই ম্যাচ হওয়া উচিত।’
অভিষেক শর্মাকে নিয়ে চিন্তিত ভারতীয় সমর্থকরা। তিনি এখনও খেলতে পারবেন কিনা সেটা স্পষ্ট নয়। অভিষেক শর্মা খেলতে না পারলেও প্রথম একাদশে যে কোনও পরিবর্তন নেই, সেই কথাও জানিয়ে দিলেন সৌরভ। তবে এখন দেখার সময় ১৫ ফেব্রুয়ারি কোন দল নিজেদের দাপট দেখতে পারে (Sourav Ganguly)।

ইডেনে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচের দিন বই প্রকাশ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মহারাজ।


