Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: স্পেনের পাশাপাশি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল বেলজিয়াম, স্কটল্যান্ডও (FIFA World Cup)।
বিশ্বকাপের টিকিট পেল স্পেন (FIFA World Cup)
বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল স্পেন। তাদের পাশাপাশি ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট পেল বেলজিয়াম, স্কটল্যান্ডও। ইউরোপ থেকে চূড়ান্ত হয়ে গিয়েছে ১২টি দল। তবে এখনও বাকি রয়েছে প্লে অফ পর্বের বাকি ম্যাচ। অন্যদিকে উত্তর আমেরিকা থেকে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে হাইতি, পানামা, কুরাকাও। এর মধ্যে প্রথমবার বিশ্বকাপ খেলবে কুরাকাও। মাত্র দেড় লক্ষ জনসংখ্যার ক্ষুদ্রতম এই দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে নেওয়ায় কার্যত খুশি দেশবাসী। অন্যদিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সোনি নর্দের দেশ হাইতি ৫২ বছর পর বিশ্বকাপের ছাড়পত্র পেল (FIFA World Cup)।
ইউরোপ থেকে বারোটি গ্রূপের শীর্ষে থেকে আমেরিকা, কানাডা, মেক্সিকো বিশ্বকাপের ছাড়পত্র পেয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন ও সুইজারল্যান্ড। চারটে পটে ষোলোটি দল প্লে অফে নামবে (FIFA World Cup)।

স্পেনের বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে সংশয় ছিল না বললেই চলে। তবে তুরস্কের কাছে আটকে গিয়েছিল ২-২ গোলে। ইউরো চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন দানি ওলমো ও মিকেল ওয়ারজাবাল। দুইবার এগিয়ে গিয়েও ম্যাচ জিততে পারেননি তাঁরা। তবে অপরাজিত থেকেই বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল স্পেন।
আরও পড়ুন: Bihar: বিহারের গদিতে ফের নীতীশ কুমার? বৃহস্পতিবারই গান্ধী ময়দানে শপথ নয়া-মুখ্যমন্ত্রীর
তবে এখন চর্চায় স্কটল্যান্ডের নাটকীয় জয়। ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচ জিতলে তবেই যোগ্যতা অর্জন করবে বিশ্বকাপের মূলপর্বের, এমন অবস্থায় মাঠে নেমেছিল দল। ৩ মিনিটে অনবদ্য ব্যাকভলিতে স্কটিশদের এগিয়ে দেন স্কট ম্যাকটমিনে। ৫৭ মিনিটে ডেনমার্ককে সমতায় ফেরান ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রাক্তন ও নাপোলিতে বর্তমান তাঁর সতীর্থ রাসমুস হইলুন্ড। ডেনিশদের ড্র করলেই চলত অন্যদিকে। কিন্তু ৬১ মিনিটে ক্রিশ্চেনসন লাল কার্ড দেখায় তাদের বিপদ হয়। তবে খেলা আসল বাকি ছিল অতিরিক্ত সময়ে। কিরান তিরেনির বাঁ পায়ের বাঁকানো শট জালে জড়িয়ে যেতেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। আর একেবারে শেষ মুহূর্তে ডেনমার্ককে ৪–২ গোলে জেতান কেনি ম্যাকলিন। ২৮ বছর পর বিশ্বকাপে দেখা যাবে ডেনমার্ককে (FIFA World Cup)।
উত্তর আমেরিকা থেকে বিশ্বকাপের টিকিট পেল পানামা, কুরাকাও ও হাইতি। মাত্র দেড় লক্ষ মানুষের দেশ কুরাকাও এবার প্রথম বিশ্বকাপ খেলবে। তারা জামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে। পানামাকে ২০১৮–র বিশ্বকাপে দেখা গিয়েছিল। অন্যদিকে সনি নর্দের দেশ হাইতি ১৯৭৪–র পর ফের একবার বিশ্বকাপ খেলতে চলেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা নিকারাগুয়াকে হারাল ২–০ গোলে। এখনও পর্যন্ত মোট ৪২টি দেশ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। আর বাকি রয়েছে ৬টি দেশ (FIFA World Cup)।


