Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডের জনপ্রিয় মুখ শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) ও অভিনেতা তথা রাজনীতিবিদ কাঞ্চন মল্লিক, এই জুটিকে নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে। নানা রকম চর্চা ,আলোচনার মাঝেও দুজনে একে অপরের সাথে খুব সুন্দর ভাবে সময় ভাগ করে নিচ্ছেন ভালোবাসা ও দায়িত্বের সঙ্গে। দুজনেই খুব ব্যক্তিগত ভাবে জীবন কাটাতে পছন্দ করেন, তবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তাঁদের সুন্দর মুহূর্ত গুলি চলে আসে,যা ভক্তদের মন জয় করে নেয়। সম্প্রতি শ্রীময়ী তাঁদের কন্যা কৃষভিকে ঘিরে আবেগ , ভালোবাসা ও দায়িত্বের কথা শেয়ার করে নিয়েছেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে। কী কথা শেয়ার করলেন শ্রীময়ী? পুজোতে কী পরিকল্পনা করেছেন? অভিনেত্রী কী উপহার পেলেন কাঞ্চনের থেকে?
স্পেশাল হওয়ার কারণ (Sreemoyee Chattoraj)
২০২৫ সালের দুর্গাপুজো একটু অন্যরকম হতে চলেছে শ্রীময়ী ও কাঞ্চনের(Sreemoyee Chattoraj) কাছে। কারণ এবার তাঁরা প্রথমবার তাঁদের কন্যা কৃষভিকে সাথে নিয়ে পুজো দেখবেন। আগের বছর কৃষভি ছিল শ্রীময়ীর ভিতর, তবে সে অনুভূতি অন্যরকম। সে অনুভূতি বোঝানো যাবে না বলে মনে করেন শ্রীময়ী (Sreemoyee)। কিন্তু এবার কৃষভি একটু বড় হয়েছে ,দেখতে শিখেছে। তাই এবছরের পুজোটা স্পেশাল হতে চলেছে কাঞ্চন ও শ্রীময়ীর কাছে।
সাজাতে পছন্দ করা (Sreemoyee Chattoraj)
শ্রীময়ী (Sreemoyee Chattoraj) নিজেই জানিয়েছেন, মেয়ের প্রথম পুজো । তাঁরা দুজনেই উত্তেজিত ও আবেগপ্রবণ। কৃষভির জন্য প্রচুর শপিং করা হয়েছে। যখনই রাস্তায় বের হন শ্রীময়ী, আর ছোটদের জামাকাপড় চোখে পড়ে,পছন্দ হলেই সঙ্গে সঙ্গে কিনে ফেলছেন তিনি (Sreemoyee)। কাঞ্চনও (Kanchan) কিছুটা একই রকম। মেয়ের জন্য কিছু ভালো লাগলে কিনে নিয়ে চলে আসছেন বাড়িতে।
আসলে মেয়েকে সাজাতে ভীষণ ভালোবাসেন শ্রীময়ী (Sreemoyee)। তবে নিজের জন্য এখনও সেভাবে শপিং করে উঠতে পারেননি অভিনেত্রী। কাজের ব্যস্ততার জন্য একটুও সময় পাচ্ছেন না তিনি।
পরিকল্পনা কী?
কাঞ্চন-শ্রীময়ী (Kanchan-Sreemoyee) দুজনে প্ল্যান করেছেন, মেয়ে কৃষভিকে নিয়ে যাবেন প্যান্ডেল ঘুরতে। দুজনেই ঠাকুর দেখতে ভালোবাসেন। এবার সেই ভালোবাসার মধ্যে যোগ হয়েছে , নতুন সদস্য কৃষভি। তাই অভিনেত্রীর ইচ্ছা আছে, মেয়েকে সাথে নিয়ে প্যান্ডেল ঘুরবেন ,আর সুন্দর সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করবেন।
উপহার পাননি !
শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) পুজোর সময় ইন্ডিয়ান ওয়্যার অর্থাৎ শাড়ি পরতে বেশি পছন্দ করেন। পুজোর সময় তাঁকে বেশিরভাগ দিনই শাড়ি পড়ে দেখা যেতে পারে। তবে এখনও পর্যন্ত কাঞ্চনের (Kanchan) তরফ থেকে পুজোর উপহার পাননি।
আরও পড়ুন: Saiyaara: ‘সইয়ারা’র সাথে ‘কাহনা পেয়ার হ্যায় ‘ তুলনা, চটলেন আমিশা প্যাটেল?
এবছরের পূজো অর্থাৎ ২০২৫ সালের দুর্গাপূজা ঠাকুর দেখা নয় কিংবা সাজগোজ নয়, বরং একজন মা-বাবার কাছে,তাঁদের মেয়ের জীবনের প্রথম উৎসব,যা স্মৃতি হয়ে থাকবে সারাজীবন। এই বিশেষ সময়কে আরও সুন্দর করে তোলার জন্য শ্রীময়ী কাঞ্চন (Kanchan-Sreemoyee) দিন গুনছেন আর শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। ২০২৫ সালের দুর্গাপুজো ,শ্রীময়ী কাঞ্চনের কাছে যে সত্যি বিশেষ তা বলাই বাহুল্য।


