Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কার পশ্চিম উপকূলের নেগোম্বো কারাগারে টানা দু’দিনের ভয়াবহ দাঙ্গায় অন্তত ২৫ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন(Sri Lanka Prison Riot)। প্রাথমিক তদন্তে জানা গেছে, কারাগারের ভেতরে সক্রিয় মাদক চক্রকে কেন্দ্র করে বন্দিদের দুই গোষ্ঠীর সংঘর্ষ থেকেই এই রক্তক্ষয়ী ঘটনা শুরু হয়।
জেলের মধ্য়েই সংঘর্ষ শুরু (Sri Lanka Prison Riot)
রবিবার দুপুরে রিমান্ডে থাকা একদল বন্দি, যাদের বিরুদ্ধে জেল থেকেই মাদক পাচার চক্র পরিচালনার অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে দণ্ডপ্রাপ্ত অন্য একদল বন্দির সংঘর্ষ বাঁধে। ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে প্রথম দিনই দু’জন বন্দি নিহত এবং প্রায় ৩৮ জন আহত হন।
রাতের মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিরাপত্তা জোরদারের দাবিতে একদল বন্দি কারাগারের একটি পুরোনো ভবনের ছাদে উঠে বিক্ষোভ শুরু করলে ছাদের একাংশ ভেঙে পড়ে। এতে চার বন্দি গুরুতর আহত হন।
সোমবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করা হলেও, হঠাৎই নতুন করে দাঙ্গা শুরু হয়। দাঙ্গাকারীরা কারাগারের অস্ত্রাগারে ঢুকে আগ্নেয়াস্ত্র দখল করে নেয় এবং প্রহরীদের ওপর হামলা চালায়। এ সময় তিনজন কারারক্ষী নিহত হন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীলঙ্কা সরকার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF), দাঙ্গা দমন বাহিনী এবং সেনাবাহিনী মোতায়েন করে। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও পরে গুলি চালিয়ে দাঙ্গা নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে কারাগারটিতে প্রায় ২,৪১৭ জন বন্দি রয়েছেন, যা তার পরিসরের তুলনায় অনেক বেশি বলে জানা গেছে।
ঘটনার পর বিচার ও জাতীয় সংহতি বিষয়ক মন্ত্রী হর্ষণা নানায়াক্কারা জানিয়েছেন, পুরো ঘটনার কারণ, নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি এবং প্রাণহানির বিষয়টি খতিয়ে দেখতে স্বাধীন ম্যাজিস্ট্রেট তদন্ত শুরু করা হয়েছে(Sri Lanka Prison Riot)।
আরও পড়ুন: Suvendu Adhikari: আগামী শিক্ষাবর্ষ থেকেই সিলেবাসে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রশাসনের ধারণা, কারাগারের ভেতরে সক্রিয় অপরাধচক্র এবং অতিরিক্ত ভিড়ই এই ভয়াবহ সহিংসতার অন্যতম প্রধান কারণ(Sri Lanka Prison Riot)। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।



