Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বড় পতন হয়েছে নিফটি ও সেনসেক্স সূচকে। ৫০০ পয়েন্টেরও বেশি পড়েছে সেনসেক্স মঙ্গলবার (Stock Market)। কেন এই ধাক্কা খেল শেয়ার বাজার? কী বলছেন এক্সপার্টরা?
শেয়ার মার্কেটের পতন নিয়ে কী মত বিশেষজ্ঞদের? (Stock Market)
সপ্তাহের দ্বিতীয় দিনেও ঘুরে দাঁড়াতে পারলো না দেশের শেয়ার মার্কেট। সেনসেক্স ও নিফটি দুই সূচকেই বেশ কিছুটা পতন দেখা গেল। বড় ধাক্কা খেয়েছে আইটি, অটো, মেটাল সেক্টর (Stock Market)।
৪ নভেম্বর, মঙ্গলবার বিএসই সেনসেক্স ৫১৯.৩৪ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছিল ৮৩৪৫৯.১৫। নিফটি ৫০ সূচক ১৬৫.৭০ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছিল ২৫৫৯৭.৬৫ পয়েন্টে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্ব বাজারে শেয়ার মার্কেটের দুর্বল অবস্থান এবং বিদেশি লগ্নির বেরিয়ে যাওয়ার কারণে ধাক্কা খেয়েছে ভারতের শেয়ার বাজার।
রিসার্চ অ্যানালিস্ট গৌরব গর্গ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টানা বিদেশি লগ্নি (FII) বাজার থেকে বেরিয়ে যাচ্ছে। সোমবার বিদেশি লগ্নিকারীর ১৮৮৪ কোটি টাকার শেয়ার বেচে দিয়েছেন। এর ফলে ভারতের শেয়ার বাজারে ধাক্কা লেগেছে। এছাড়া এশিয়ান মার্কেট দুর্বল হওয়াতেও ভারতের স্টক মার্কেটে চাপ তৈরি হয়েছে। আর যার কারণে দেশের শেয়ার বাজারে এই ধাক্কা বলেই জানিয়েছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে মেটাল, অটো, ব্যাঙ্কিং সেক্টরে প্রফিট বুকিং করেছেন লগ্নিকারীরা। ধাক্কা খেয়েছে টিসিএস, ইনফোসিসের মতো আইটি স্টকও। তার জন্যও ধাক্কা খেয়েছে দেশের দুই ইনডেক্স সূচক (Stock Market)।
আরও পড়ুন: NSE: F&O সেগমেন্টের জন্য বিশেষ সেশন আনছে NSE
Top Gainers
এ দিন সবচেয়ে বেশি লাভ দেখেছে Titan, ২.৮ শতাংশ উঠেছে এর স্টক। তাছাড়াও উত্থানের তালিকায় রয়েছে ভারতী এয়ারটেলও, বেড়েছে ১.৮৯%। বাজাজ ফিনান্স বেড়েছে ১.১৬%। বেড়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ একাধিক স্টক প্রাইস (Stock Market)।
Top Losers
এ দিন বাজারে ব্যাপক ভাবে ধাক্কা খেয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন। ৩%-এরও বেশি পড়েছে এর দর। ধাক্কা খেয়েছে Eternal, পড়েছে ২.৭৯%। টাটা মোটর্স ডিভিআর পড়েছে ২.৫৩%, টাটা স্টিল পড়েছে ১.৮৬%, মারুতি সুজুকি পড়েছে ১.৭৬% (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


