Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সেবি-র রিপোর্ট অনুযায়ী বার্ষিক ২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে লগ্নিকারীর সংখ্যা (Stock Market Investment)।
বৃদ্ধি পাচ্ছে লগ্নিকারীর সংখ্যা (Stock Market Investment)
যতদিন গেছে সঞ্চয়ের সংজ্ঞা পাল্টেছে। একসময় যে সঞ্চয় শুধু নির্ভর করত ব্যাঙ্ক বা পোস্ট অফিসের উপর আজ সেখান থেকে শেয়ার, বন্ড এবং আরও নানা ক্ষেত্রে লগ্নির ঝোঁক বেড়েছে। যতদিন যাচ্ছে রেকারিং ডিপোজিট-এর জায়গা দখল করে নিচ্ছে শেয়ারবাজার। সেই কারণে শেয়ারবাজারের গুরুত্ব বেড়ে চলেছে দিন দিন (Stock Market Investment)।
সেবি চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে জানিয়েছেন দেশের অর্থনৈতিক বিকাশের সঙ্গে বদলে গেছে সাধারণ মানুষের বিনিয়োগের অভ্যেস এবং এই মৌলিক পরিবর্তন ভারতের অর্থনৈতিক ব্যবস্থার জন্য ইতিবাচক। তবে এখানে লগ্নির কিছু ঝুঁকি রয়েছে। সেখানে বিশেষজ্ঞদের মতে আগে ভাল করে সবটা জেনে এবং দরকার হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া দরকার।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘ভারতের অর্থনৈতিক উন্নয়ন শুধুমাত্র জিডিপি বৃদ্ধির পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নেই। অর্থনীতিকে আনুষ্ঠানিক পরিসরে নিয়ে আসা, সঞ্চয়ের রিটার্ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ক্রমশ বৃদ্ধি পাওয়াও এই বদলের অন্যতম চালিকাশক্তি (Stock Market Investment)।’
আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ন্যায়বিচারের আশায় দ্বারস্থ বিজেপি নেতা
তিনি শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের পরিসংখ্যান তুলে ধরেছেন। সেবি চেয়ারম্যান বলেন বর্তমানে বাজারে ১৪.৫ কোটি লগ্নিকারী রয়েছেন। তবে সেই সংখ্যা বার্ষিক ২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এমনকি এই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রেও। এক সময় মিউচুয়াল ফান্ডের পরিচালনাধীন সম্পদের পরিমাণ ছিল ১২ লক্ষ কোটি টাকা আর এখন সেটা বেড়ে হয়েছে ৮০ লক্ষ কোটি টাকায়।
সেবি প্রধান বলেন, ‘এই পরিসংখ্যান থেকেই ভারতীয় পরিবারগুলির শেয়ারবাজারের প্রতি আস্থা স্পষ্ট। দেশের পরিবারগুলি এখন সঞ্চয়ের একটি বড় অংশ বাজার-সংযুক্ত উপকরণের জন্য বরাদ্দ করছে (Stock Market Investment)।’


