Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুহুরত ট্রেডিংয়ের জন্য দুপুর ১টা ৪৫ থেকে দুপুর ২টা ৪৫ পর্যন্ত খোলা ছিল দেশের স্টক মার্কেট (Stock Market)।
মুহুরত ট্রেডিংয়ে লক্ষ্মীলাভ (Stock Market)
দীপাবলির দিন দেশের শেয়ার মার্কেটে হওয়া মুহুরত ট্রেডিং নিয়ে লগ্নিকারীদের মধ্যে কাজ করে বিশেষ উন্মাদনা। এবারও দেখা গেল একই ছবি। দেশের স্টক মার্কেট ২১ অক্টোবর দীপাবলির জন্য বন্ধ থাকলেও মুহুরত ট্রেডিংয়ের জন্য দুপুর ১টা ৪৫ থেকে দুপুর ২টা ৪৫ পর্যন্ত খোলা ছিল (Stock Market)।
মঙ্গলবার ২১ অক্টোবর মুহুরত ট্রেডিংয়ের পরে দেখা গিয়েছে BSE30- ৬২.৯৭ পয়েন্ট উঠে শেষ হয়েছে ৮৪৪২৬.৩৪ পয়েন্টে। নিফটি ২৫.৪৫ পয়েন্ট উঠে শেষ হয়েছে ২৫৮৬৮.৬০ পয়েন্টে। শুরুর দিকে দুই সূচককে উঠতে দেখা গেলেও পরে নিম্নগামী ছিল দুই সূচক (Stock Market)।
কী হলো এই বিশেষ ট্রেডিংয়ে?
- এই নিয়ে মুহুরত ট্রেডিংয়ে টানা ৮ বার উত্থান দেখলো সূচক
- টানা পাঁচ সেশনে ঊর্ধ্বমুখী নিফটি
- তবে ধাক্কা খেয়েছে ব্যাঙ্ক নিফটি সূচক
- নিফটি মেটাল সবার উপরে রয়েছে সেক্টর ভিত্তিতে
- এই নিয়ে নিফটি ফার্মা টানা পাঁচদিন উত্থান দেখল
- উত্থান দেখা গিয়েছে নিফটি অটোতেও
সেনসেক্স ও নিফটি বেশ উত্থান দেখিয়েছিল শুরুর দিকে। গতি দেখা গিয়েছিল মূলত ব্যাঙ্ক ও আইটি স্টকগুলিতে। এক সময়ে সেনসেক্স ১৮৬ পয়েন্ট উঠে গিয়েছিল।
আরও পড়ুন: Muhurat Trading: শুরুতে গতি থাকলেও পরে পতন হয় সূচকের, কেমন হলো মুহুরত ট্রেডিং?
Nifty50 Top Gainers
সিপলা, বাজাজ ফিনসার্ভ, ইনফোসিস, গ্রাসিম, জেএসডব্লিউ স্টিল, অ্যাক্সিস ব্যাঙ্ক, ড. রেড্ডিজ ল্যাব, বাজাজ ফিনান্স, টাটা স্টিল, এল অ্যান্ড টি।
Nifty50 Top Losers
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এশিয়ান পেইন্টস, আল্ট্রাটেক সিমেন্ট, এইচসিএল টেকনোলজি, মারুতি সুজুকি, টিসিএস, ট্রেন্ট, ভারতী এয়ারটেল, ম্যাক্স হেলথকেয়ার (Stock Market)।


