Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শনি ও রবিবার বন্ধ থাকে স্টক মার্কেট, অন্য কোন কোন দিনে ছুটি থাকবে স্টক মার্কেট (Stock Market)?
২০২৬-এ কোন কোন দিন বন্ধ স্টক মার্কেট? (Stock Market)
আজ অর্থাৎ ক্রিস্টমাসের দিন বন্ধ রয়েছে স্টক মার্কেট। ব্যাঙ্কের পাশাপাশি শেয়ার বাজারের সমস্ত লেন্দেনবন্ধি থাকে আজকের দিনে। ২৫ ডিসেম্বর NSE, BSE-তে স্টক কেনাবেচা বন্ধ থাকবে। স্টক মার্কেট হলিডের লিস্টে রয়েছে ২৫ ডিসেম্বর। এ দিন বিশ্বের অধিকাংশ স্টক মার্কেট বন্ধ থাকবে। তবে ছুটির আগেরদিন অল্প ধাক্কা খেয়েছে দেশের দুই সূচক (Stock Market)।
২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার NSE ও BSE-তে স্টক, ডেরিভেটিভস, SLB (সিকিউরিটি লেন্ডিং ও বরোয়িং) সেগমেন্টে কোনও লেনদেন হবে না। এ ছাড়াও কারেন্সি ও কমোডিটি (MCX এবং NCDEX) মার্কেটও বন্ধ থাকবে এ দিন । আবার ২৬ ডিসেম্বর, শুক্রবার স্টক মার্কেট খুলবে নিয়ম মেনে। এর পরে আবার নতুন বছরে স্টক মার্কেট বন্ধ থাকবে বিশেষ কিছু দিনে। পরের বছর ২৬ জানুয়ারি বন্ধ থাকবে স্টক মার্কেট।

২০২৬ সালে স্টক মার্কেটে ছুটি কোন কোন দিন?
২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস
৩ মার্চ: হোলি
২৬ মার্চ: রাম নবমী
৩১ মার্চ: মহাবীর জয়ন্তী
৩ এপ্রিল: গুড ফ্রাইডে
১৪ এপ্রিল: বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী
১ মে: মহারাষ্ট্র দিবস
২৮ মে: বকরি ইদ
২৮ জুন: মহরম
১৪ সেপ্টেম্বর: গণেশ চতুর্থী
২ অক্টোবর: মহাত্মা গান্ধী জয়ন্তী
২০ অক্টোবর: দশেরা
১০ নভেম্বর: দীপাবলি
২৪ নভেম্বর: গুরু নানক দেব জয়ন্তী
২৫ ডিসেম্বর: ক্রিস্টমাস
আরও পড়ুন: Kashmir: সেনা অফিসারের মৃত্যুতে ‘ইনসাইডার অ্যাটাক’-এর ইঙ্গিত?
সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে স্টক মার্কেট। এছাড়াও সকাল ৯টা থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত প্রি-ওপেন সেশন থাকে। শনিবার ও রবিবার বন্ধ থাকবে স্টক মার্কেট (Stock Market)।


