Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১১ মাসে ৩২% শেয়ার দর কমেছে, শেষ নয় মাসেই পতন হয়েছে শেয়ার দরের। তবে কি এই সুযোগে এই কোম্পানির শেয়ার কিনে রাখা লাভজনক হবে (Stock Market)?
লিস্টিংয়ের পর শেয়ার দরে পতন (Stock Market)
বিনিয়োগের পূর্বে লগ্নিকারীদের নজর থাকে শেয়ার মার্কেটে শেয়ার দরের উপর। তাছাড়াও আইপিও নিয়েও চর্চা থাকে লগ্নিকারীদের মধ্যে। সেপ্টেম্বর মাসে এই স্টকের লিস্টিং হলেও তার দরে উত্থান দেখা যায় নি। বরং লিস্টিং হওয়ার পর থেকেই বাজাজ হাউসিং ফিনান্স লিমিটেডের স্টকে পতন হয়েছে। যার জেরে ৩২ শতাংশ দাম কমেছে এই কোম্পানির স্টকে। এখন কি এই স্টক কেনা লাভজনক? এই নিয়ে কি পরামর্শ দিচ্ছে ব্রোকারেজ সংস্থা (Stock Market)?
বাজাজ হাউসিং ফিনান্স আইপিও নিয়ে উন্মাদনা ছিল লগ্নিকারীদের মধ্যে। এই সংস্থার আইপিও-র ইস্যু প্রাইস ছিল ৭০, লিস্টিংয় হয় ১৬৫ টাকায়। দ্বিগুণের বেশি বেড়েছিল। এই আইপিওতে লগ্নিকারীরা অল্পদিনের মধ্যেই বড় অংকের রিটার্ন পেয়েছিলেন। কিন্তু তার পর থেকে এই স্টক আর লেভার মুখ দেখে নি। পতনের ধারা অব্যাহত থেকেছে। ১১ মাসে ৩২ শতাংশের বেশি দাম পড়েছে এই আইপিও-র। শেষ ট্রেডিং সেশনের পর এই স্টকের দাম দাঁড়িয়েছে ১১২ টাকায় (Stock Market)।
আরও পড়ুন: Aakash Chopra: ‘প্রতিপক্ষ পাকিস্তান হলে এমন সিদ্ধান্ত নিত না’, বললেন ভারতের প্রাক্তন
আপনিও যদি বিনিয়োগ করতে চান বা বিনিয়োগের উৎসাহী হয়ে থাকনে তবে জেনে নিন এই স্টকের বিষয়ে কী বলছে ডোমেস্টিক ব্রোকারেজ ফার্ম মোতিলাল অসওয়াল। ডোমেস্টিক ব্রোকারেজ ফার্ম মোতিলাল অসওয়ালএই সংস্থার স্টককে ‘নিউট্রাল’ রেটিং দিয়েছে। তাছাড়াও এই ব্রোকারেজ ফার্ম এর টার্গেট প্রাইস সেট করেছে ১২০ টাকা অর্থাৎ এই স্টকের এখনকার যা বাজার দর তার থেকে ৭ শতাংশ আপসাইড পোটেনশিয়ালের সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে এই ব্রোকারেজ ফার্ম (Stock Market)।

ডোমেস্টিক ব্রোকারেজ ফার্ম মোতিলাল অসওয়ালের মোতে সংস্থার ক্রেডিট প্রোফাইল স্ট্রং। তাছাড়াও কোম্পানির অ্যাসেট কোয়ালিটিও বেশ ভাল ভাল সেই কারণেই লং টার্মে বাজাজ হাউসিং ফিনান্সের স্টকের গ্রোথ নিয়ে আশাবাদী এই ব্রোকারেজ সংস্থা। কিন্তু এই কোম্পানি যে সেক্টরে কাজ করছে বা যে সেক্টর অপারেট করছে সেখানে ক্রমাগত প্রতিযোগিতা বাড়ছে বলে উদ্বেগও রয়েছে বলে মনে করছে এই ব্রোকারেজ সংস্থা। আর এই ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে বাজাজ হাউসিং ফিনান্সের বড় অঙ্কের বৃদ্ধি নিয়ে সংশয়ে ব্রোকারেজ সংস্থা আর সেই কারণেই তারা এই সংস্থার স্টকে ‘বাই’ রেটিং দেয় নি (Stock Market)।
(শেয়ার কেনাবেচা সংক্রন্ত কোনও মতামত আমাদের নেই। প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য দেয়ার জন্য। আর্থিক বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। তাই বিনিয়োগের আগে মার্কেট সম্পর্কে খুঁটিয়ে পরে নিতে হবে এবং বিনিয়োগ পূর্বে বিশেষজ্ঞের মতামত নেওয়া বাঞ্চনীয়।)


