Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুদিনের সেশনে পতনদেখেছে শেয়ার বাজার। তবে দুই সূচক পতনের পরেও আবার ঘুরে দাঁড়িয়েছে (Stock Market)। কীভাবে সম্ভব হলো সেটা?
পতনের পরেও সামলে নিলো দুই সূচক (Stock Market)
দু’দিন ধরে শেয়ার মার্কেট যাচ্ছে ওঠাপড়ার মধ্যে দিয়ে। প্রথম সেশনে পতন দেখার পর মঙ্গলবারও পয়েন্ট কমেছে সেনসেক্স ও নিফটি। ৫৮ পয়েন্ট মতো পরে সেনসেক্স শেষ করেছিল ৮১ হাজার ১০২ পয়েন্টে। ৩৩ পয়েন্ট পড়ে নিফটি শেষ করেছে ২৫ হাজার ১৭০ পয়েন্টে। চাপ দেখা গিয়েছে মিডিক্যাপ ইনডেক্স ও আইটি সেক্টরে। ব্যাঙ্ক নিফটি ২২৫ পয়েন্ট উঠে পার করেছে ৫৫ হাজার ৫০০ পয়েন্ট (Stock Market)।
সূচকের ওঠানামা খুব বেশি দেখা গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সূচক পড়তে দেখা যায়। পরে যদিও ঊর্ধ্বগতি দেখা গেছিল। গতকাল সর্বোচ্চ ৮২ হাজার ৩৭০ পয়েন্ট ছুঁতে দেখা গেছে সেনসেক্সকে। সেদিন সর্বনিম্ন ছিল ৮১ হাজার ৭৭৬ পয়েন্ট। প্রায় ৬০০ পয়েন্টের পরিবর্তন দেখা যায় সেনসেক্সে।
Consumer goods বা ভোগ্যপণ্যের সেক্টরে সেলিং প্রেশার দেখা গেছিল। শেয়ার পড়েছে Trent, HUL, Nestle-র মতো সংস্থার। বিমা সেক্টরে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। দর পড়েছে SBI Life এবং HDFC Life-এর স্টকের। দাম বেড়েছে Max Financial-এর। তাছাড়া ঊর্ধ্বগতি দেখা গেছিলো JSW Steel, ইনডাশইন্ড ব্যাঙ্ক, বাজাজ ফিনান্সের স্টকে।

পতনের পরে ঘুরে দাঁড়ানোর কারণ: টানা পতনের পর বাজার ঘুরে দাঁড়ানোর ফলে খানিক স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন লগ্নিকারীরা। আমেরিকার ফেডারেল রিজার্ভের গভর্নর স্টিফেন মিরানের মন্তব্যের প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। স্টিফেন মিরান জানিয়েছেন টেইলর রুল পদ্ধতির ভিত্তিতে যদি বিচার করে দকেহা যায় তবে বর্তমান ফেড ফান্ডস রেট ৪ থেকে ৪.২৫ শতাংশ, সেটা প্রয়োজনের তুলনায় বেশি।
আমেরিকার ফেডারেল রিজার্ভের গভর্নর স্টিফেন মিরানের মন্তব্যে প্রভাব পড়েছে বিশ্বের বাজারে। তিনি জানিয়েছেন, টেইলর রুল পদ্ধতির ভিত্তিতে বিচার করলে বর্তমান ফেড ফান্ডস রেট যা ৪–৪.২৫ শতাংশ, তা প্রয়োজনের তুলনায় বেশি। তার মতে, এই হার হওয়া উচিত ২ থেকে ২.৫ শতাংশের মধ্যে। স্টিফেন মিরানের মতে এই রেট হওয়া উচিত ২-২.৫ শতাংশ। এশিয়ার শেয়ার বাজার ভাল পারফর্ম করেছে।
আরও পড়ুন: Litton Das: চাপ বাড়লো বাংলাদেশের, অনুশীলনে গুরুতর চোট লিটনের
গতি দেখা গিয়েছে ব্যাঙ্কিং ও অটো সেক্টরে। বায়িং দেখা গিয়েছে ব্যাঙ্কিং ও অটো সেক্টরে। প্রায় দেড় শতাংশ বেড়েছে নিফটি অটো। শেয়ারের দাম বেড়েছে মারুতি সুজুকি, হুন্ডাই, টাটা মোটর্স, মাহিন্দ্রার মতো সংস্থার (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


