Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের দুই স্টক এক্সচেঞ্জই বন্ধ থাকবে শুক্রবার (Stock Market)।
শেয়ার মার্কেট বন্ধ শুক্রবার (Stock Market)
শুক্রবার বন্ধ থাকবে দালাল স্ট্রিট। গুড ফ্রাইডে উপলক্ষে এই ছুটি দেশের শেয়ার মার্কেটে। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এই দুইই স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে এই শুক্রবার। শেয়ার মার্ককেটের পাশাপাশি বন্ধ থাকবে অধিকাংশ ব্যাঙ্ক (Stock Market)।
বিভিন্ন সেগমেন্ট রয়েছে স্টক মার্কেটের। আজ সব ক্ষেত্রেই ছুটি অর্থাৎ সব সেগমেন্ট বন্ধ থাকবে শুক্রবার। দেশের দুই এক্সচেঞ্জেই ইক্যুইটি সেগমেন্ট, ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্ট, কারেন্সি ডেরিভেটিভস সেগমেন্ট, ট্রাই পার্টি রেপো সেগমেন্ট, কমোডিটি ডেরিভেটিভ সেগমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স গোল্ড রিসিপ্ট সেগমেন্ট বন্ধ থাকবে শুক্রবার। এমনিতে প্রতি শনিবার এবং রবিবার বাজার বন্ধ থাকে। অর্থাৎ আবার সোমবার ৬ এপ্রিল থেকে শুরু হবে ট্রেডিং।
এপ্রিল মাসে শেয়ার বাজারে এটাই প্রথম ছুটির দিন। এর আগে ৩১ মার্চ শেয়ার বাজার মহাবীর জয়ন্তীর উপলক্ষে বন্ধ ছিল। আবার আগামী ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী হিসেবে বন্ধ থাকবে দালাল স্ট্রিট।

আরও পড়ুন: KKR vs SRH: হায়দরাবাদের নবাবি চালে লজ্জার হার নাইট শিবিরের
শেয়ার মার্কেটের পাশাপাশি দেশের ব্যাঙ্কগুলিও গুড ফ্রাইডে উপলক্ষে শুক্রবার বন্ধ থাকবে । স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিসের মতো সমস্ত বেসরকারি ব্যাঙ্কও আজ ছুটি। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু-সহ দেশের সমস্ত শহরেই ব্যাঙ্কের গেটে তালা ঝুলবে। ব্যাঙ্ক বন্ধ থাকার জেরে ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে যে সমস্ত কাজ করতে তা করার সুযোগ শুক্রবার পাবেন না গ্রাহকরা। তবে অনলাইন বা অ্যাপের মাধ্যমে ব্যাঙ্কের কাজ বা লেনদেন চালানো যাবে। এটিএম থেকেও টাকা তোলার প্রক্রিয়াতেও কোনও ব্যাঘাত ঘটবে না (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


