Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সেনসেক্স ও নিফটি৫০-র পতন দেখলো শেয়ার মার্কেট। লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ (Stock Market)।
সপ্তাহের প্রথম সেশনেই ডাউন ট্রেন্ড (Stock Market)
গত সপ্তাহে পতনের মুখ থেকে ফিরে বড় অঙ্কের বৃদ্ধি দেখলেও এই সপ্তাহের প্রথম সেশনেই ডাউন থাকলো শেয়ার মার্কেট। সেনসেক্স ও নিফটি৫০-র গ্রাফ সোমবার বাজার খোলার পরেই লাল হয়ে যায়। বিশ্লেষকদের মতে বিশ্ব বাজারের অস্থিরতার কারণে পতনের মুখ দেখলো দেশের শেয়ার বাজার (Stock Market)।
নিফটি৫০ সোমবার কমেছে ০.২৩ শতাংশ বা ৫৮ পয়েন্ট। সেনসেক্স কমেছে ১৭৪ পয়েন্ট বা ০.২১ শতাংশ। এই পতনের জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি৫০ রয়েছে ২৫ হাজার ২২৭ পয়েন্ট এবং বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স রয়েছে ৮২ হাজার ৩২৭ পয়েন্টে। সকালের দিকে সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট কমলেও বাজার বন্ধের সময় কিছুটা উন্নতি হয়েছে।
প্রধান দুই সূচকের পাশাপাশি পতন হয়েছে স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সগুলিরও। তাছাড়াও একাধিক সেক্টরাল ইনডেক্সের পতন হয়েছে প্রথম সেশনে। এর মধ্যে রয়েছে নিফটি আইটি, নিফটি এফএমসিজি, নিফটি ইন্ডিয়া ডিফেন্স, নিফটি মেটাল, নিফটি এনার্জি, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, নিফটি অটোর মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্সের। তবে পজিটিভ রয়েছে নিফটি ব্যাঙ্ক, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক ও নিফটি পিএসইউ ব্যাঙ্কের মতো ব্যাঙ্কিং সেক্টরের সেক্টরাল ইনডেক্স।
সোমবার স্টক মার্কেটের এই পতনের জন্য বিশ্লেষকরা বিশ্ব বাজারের অস্থিরতাকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পরেই বিশ্বের বিভিন্ন বাজারে ডাউন ট্রেন্ড দেখা গিয়েছে। দু’দিন আগে চিনা পণ্যে ১০০ শতাংশ অতিরিক্ত শুল্কের ঘোষণা করেছেন। ১ নভেম্বর বা তার আগে থেকেই এই শুল্ক লাগু হতে পারে। ট্রাম্পের ঘোষণার পর আমেরিকার বাজারেও নেগেটিভ ট্রেন্ড দেখা গিয়েছে। সোমবার চিন সহ এশিয়ার একাধিক বাজার পতনের মুখ দেখেছে।

আরও পড়ুন: Kalighat: কালীঘাটের আটটি প্রধান পুজো! কোনটিতে মায়ের মহিমা সর্বাধিক?
এ ছাড়াও বিশেষজ্ঞদের মতে বিভিন্ন সংস্থা চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশ করা শুরু করেছে আর তার আগে লগ্নিকারীরা কিছুটা সাবধানী মনোভাব রাখছেন। এর জেরেই সোমবার শেয়ার মার্কেটে ডাউন ট্রেন্ড দেখা গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


