Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত সপ্তাহে শেষ ট্রেডিং পর্যন্ত পতন দেখেছে দুই সূচক। বহু স্টকের দাম কমেছে। কিন্তু এই পতনের মাঝেও এমন কিছু স্টক আছে যার দর বৃদ্ধি পেয়েছে (Stock Market)।
পতনের মাঝেই দর বৃদ্ধি (Stock Market)
টানা ছয় ট্রেডিং সেশন নিরাশ করেছে লগ্নিকারীদের। টানা পতনের ধারা অব্যাহত থেকেছে শেয়ার বাজারে। যার ফলে চিন্তার ভাঁজ ফেলেছে বিনিয়োগকারীদের কপালে। নিফটি৫০ ওসেনসেক্সে-র মতো ইনডেক্স-র পয়েন্ট কমেছে প্রায় ২.৫ শতাংশের বেশি। ট্রাম্পের ট্যারিফ নীতি ও এইচ-১বি ভিসা সরাসরি প্রভাব ফেলেছে ভারতীয় শেয়ার বাজারের উপর। তাছাড়াও বিদেশী বিনিয়োগকারীদের লগ্নি সরানোর মতো একাধিক বিষয়ের প্রভাব দেখা গেছে শেয়ার মার্কেটের উপর। যার ফলে সেনসেক্স নেমেছে ৮০ হাজার ৫০০ পয়েন্ট-এর নীচে ও নিফটি৫০ নেমেছে ২৫ হাজারের নীচে (Stock Market)।
বাজারের এই টানাপোড়েন চিন্তায় ফেলেছে লগ্নিকারীদের। তবে বাজারের এই পতনের মাঝেও আশা জাগিয়েছে বেশ কিছু স্টক। এমন কিছু স্টক রয়েছে যেগুলোর শেয়ার দর বৃদ্ধি হয়েছে এই পতনের মাঝেও। ট্রেডিং এক্সপার্ট-রা এই সপ্তাহে ট্রেডিং-এর জন্য তিনটি স্টকের পরামর্শ দিয়েছেন। জানেন নিন সেই তিনটি স্টক কী কী।
অনমোবাইল গ্লোবাল: শেষ ট্রেডিং সেশনে এই কোম্পানি-র শেয়ার দর ২.২৭ শতাংশ বেড়ে হয়েছে ৬৯.২৯ টাকা। অনমোবাইল গ্লোবাল স্টকের শেয়ার দর ১০ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে শেষ কয়েকটি ট্রেডিং সেশনে। এই সংস্থার টার্গেট প্রাইস ৭৫ টাকা ও স্টপ লস ৬৭ টাকা।
মাধব কপার: একদিকে যখন দুই ইনডেক্স সূচক সেনসেক্স ও নিফটি৫০-র পতন দেখছে শেয়ার মার্কেট তখন এই সংস্থার শেয়ার দর শেষ ট্রেডিং সেশনে বেড়েছে ৯.২৪ শতাংশ। ২২ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে এই স্টকের গত সপ্তাহে। এই স্টকের বর্তমান মূল্য ৫৮.২৯ টাকা। এর টার্গেট প্রাইস ৬৩.৫০ টাকা এবং এর স্টপ লস ৫৬.৮০ টাকা।

আরও পড়ুন: IPO: এই সপ্তাহে বাজারে আসছে আইপিও-র সুনামি
অ্যারে ড্রাগস অ্যান্ড ফার্মাশিউটিক্যালস: এই স্টকের দাম শেষ ট্রেডিং সেশনে ৪.৯৭ শতাংশ বেড়ে দাম হয়েছে ৭৯.৪৫ টাকা। শেষ এক মাসে লগ্নিকারীরা এই স্টক থেকে রিটার্ন পেয়েছেন ৩৫ শতাংশ। এই সংস্থার স্টকের টার্গেট প্রাইস ৮৫.৫০ টাকা এবং স্টপ লস ৭৬.৫০ টাকা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


