Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আগের বৃদ্ধির ধারা বজায় রাখতে পারবে শেয়ার মার্কেট নাকি পতনের খাদে আবার তলিয়ে যাবে (Stocks)?
এই আবহে নজর রাখবেন কোন কোন স্টকে? (Stocks)
চলতি সপ্তাহের তিন ট্রেডিং সেশনে বৃদ্ধির মুখ দেখেছে শেয়ার মার্কেট। শেষ ট্রেডিং সেশনে দুই বেঞ্চমার্ক ইনডেক্স বেড়েছে প্রায় ৪ শতাংশের কাছাকাছি (Stocks)। তবে এই বৃদ্ধির ধারা কি বাজার থাকবে বৃহস্পতিবার? এই লম্বা দৌড়ের কি দেখা মিলবে চতুর্থ ট্রেডিং সেশনে?
বুধবারের অর্থাৎ তৃতীয় ট্রেডিং সেশনে সেনসেক্স বেড়েছে ২৯৪৬ পয়েন্ট বা ৩.৯৪ শতাংশ। এই বৃদ্ধির কারণে এই বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ৭৭ হাজার ৫৬২ পয়েন্টে। অন্যদিকে নিফটি৫০ রয়েছে ৮৭৩ পয়েন্ট বা ৩.৭৮ শতাংশ। এর জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই ইনডেক্স রয়েছে ২৩ হাজার ৯৯৭ পয়েন্টে। সেই সঙ্গে ৪ শতাংশের আশপাশে বেড়েছে স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সগুলিও।
তবে বিশ্লেষকদের মতে বৃহস্পতিবার পজিটিভ স্টার্টের সম্ভাবনা খুবই কম। কারণ এই দিন গিফট নিফটি ওপেনিং হয়েছে নেগেটিভে। এই সূচক ডাউন রয়েছে ০.৭৭ শতাংশ বা ১৮৪ পয়েন্ট। যার ফলে বিশেষজ্ঞরা মনে করছেন যে দালাল স্ট্রিটে ডাউন গ্যাপ স্টার্টের ইঙ্গিত বেশি। এই অবস্থায় কোন কোন স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা জেনে নিন।

আরও পড়ুন: Heavy Rain: নিম্নচাপের ‘জোড়া ফলা’! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও তুমুল ঝড়-বৃষ্টির ভ্রুকুটি
- সিজি পাওয়ার: সিজি পাওয়ারের স্টক নিয়ে আশাবাদী বিশ্লেষকরা। এই সংস্থার স্টকের দাম উঠেছে ৫০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে। এই শেয়ারের দাম ২৮৫ টাকা। এর টার্গেট প্রাইস ৩০০ টাকা এবং স্টপ লস ২৭৩ টাকা।
- কিরলোস্কার অয়েল ইঞ্জিনস: শর্ট টার্ম ট্রেন্ডে হায়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন দেখা গিয়েছে এবং এই সংস্থার স্টক নিয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এক্সপার্টরা। এই সংস্থার স্টকের দাম ১৪৬৫ টাকা। এর টার্গেট প্রাইস ১৬০০ টাকা এবং স্টপ লস ১৪০০ টাকা।
- ডায়মিয়া ভারত: বাজার বিশ্লেষকরা এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী। এই স্টকের দাম ১৯২২ টাকা। এর টার্গেট প্রাইস ২১০০ টাকা এবং স্টপ লস ১৮৩০ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


