Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা পতনের মধ্যেও ২০ জানুয়ারির জন্য বেশ কয়েকটি স্টকের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা (Stocks)।
নজর রাখুন এই তিন স্টকে (Stocks)
সোমবার ট্রেডিং সেশনে আবারও ধাক্কা খেল শেয়ার বাজার। ব্যাপক পতন দেখা গিয়েছিল সোমবারের ট্রেডিং সেশনে। সেনসেক্স পড়েছিল ৩০০ পয়েন্টের বেশি আর নিফটি৫০ পড়েছিল ১০৮ পয়েন্ট। তবে মার্কেট ওপেন হওয়ার ছবিটা ছিল আরও খারাপ। সকাল ১০-টার আগে সেনসেক্স পড়েছিল ৩৫০ পয়েন্ট এবংহ নিফটি৫০ পড়েছিল ১২০ পয়েন্টের কাছাকাছি (Stocks)।
এই আবহে ব্রোকারেজ সংস্থার পরামর্শ অনুযায়ী যদি নিফটি৫০ ২৫৬৫০-এর সীমা পেরিয়ে সূচক ধরে রাখতে পারে। তাহলে ২৫৭০০-২৫৮৫০ এর ফিরতে পারে সূচক। সেই সময় নিফটির সাপোর্ট থাকবে ২৫৪৫০ এবং ২৫৩৫০। ব্যাঙ্ক নিফটি-র ক্ষেত্রে ৬০ হাজারের উপর সূচক ধরে রাখতে পারে তাহলে ৬০২৫০-৬০৫০০ রেঞ্জে পৌঁছতে পারে। অন্যদিকে এই সূচকের সাপোর্ট থাকবে ৫৯৭৫০ এবং ৫৯৫০০। মার্কেটের এই টানাপোড়েনের আবহে এই স্টকগুলিতে নজর রাখার পরামর্শ দিচ্ছেন মার্কেট এক্সপার্টরা (Stocks)।

আরও পড়ুন: Tamilnadu News: চারিদিকে রক্ত, মানুষের চিৎকার, মেলায় হঠাৎ বিস্ফোরণ!
- HCL Technologies: এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। টার্গেট প্রাইস: ১৮০০ টাকা। স্টপ লস: ১৬৬৫ টাকা
- Federal Bank: এই সংস্থার স্টকও লাভের মুখ দেখতে পারে লগ্নিকারীদের, মনে করছেন বিশেষজ্ঞরা। টার্গেট প্রাইস: ২৯৫ টাকা। স্টপ লস: ২৭০ টাকা
- HUL: এই সংস্থার স্টক নিয়েও আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। টার্গেট প্রাইস: ২৫৪০ টাকা। স্টপ লস: ২৩৫০ টাকা
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


