Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার দেশের শেয়ার বাজারে চাপ দেখা যেতে পারে বলে মনে করছেন মার্কেট এক্সপার্টরা (Stock Market)।
মার্কেট নিয়ে চিন্তায় বিশ্লেষকরা (Stock Market)
শেয়ার মার্কেট বারবার এক অদ্ভুত দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছে। যে সময় মনে হচ্ছে কিছুটা স্থিতি ফিরেছে ঠিক সেই সময়েই আবার সবটা পাল্টে যাচ্ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ফের আবার উত্তপ্ত হওয়ায় সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে সতর্ক থাকতে হতে পারে লগ্নিকারীদের (Stock Market)।
আমেরিকা ইরান সংঘাত আরও তীব্র হওয়ার দিকেই এগোচ্ছে আর এর প্রভাবে আবার পুড়তে পারে দালাল স্ট্রিট। বাজার বিশেষজ্ঞদের মতে এই দুই দেশের মধ্যে আবার সম্পর্ক উত্তপ্ত হওয়ায় রক্তক্ষরণ হতে পারে শেয়ার মার্কেটের। এশিয়ার বেশিরভাগ শেয়ার মার্কেট জুড়ে দেখা গেছে দুর্বলতা ও মার্কিন স্টক ফিউচারেও পতনের প্রভাব পড়তে পারে ভারতীয় বাজারে।
শুক্রবার মহররম উপলক্ষে দেশের শেয়ার বাজার বন্ধ ছিল। তার আগে বৃহস্পতিবার সেনসেক্স ও নিফটি সামান্য ঊর্ধ্বমুখী ছিল। বিএসই সেনসেক্স ১০৯.২৫ পয়েন্ট বেড়ে ৭৭,১০০.৪৭ পয়েন্টে ছিল এবং এনএসই নিফটি৫০ সূচক ৩৪.৩৫ পয়েন্ট বেড়ে ২৪,০৫৬ পয়েন্টে বন্ধ হয়েছিল।
পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইরানের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি ৭২.৫১ ডলারে পৌঁছেছে। সোমবার সকালে গিফট নিফটি থেকেই এমনই ইঙ্গিত মিলেছে। এই দিন গিট্ নিফটি স্থির রয়েছে। এটি লেনদেন করেছে ২৪,০৯৮.৫০ পয়েন্টে। এর কারণে দিনের শুরুটা খুব বেশি ইতিবাচক বা খুব বেশি নেতিবাচক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন: Ireland: সিরিজ হেরে যাত্রা শুরু অধিনায়ক শ্রেয়সের
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতি, অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং বিদেশি লগ্নিকারীদের বিনিয়োগের প্রবণতা, এই তিন ফ্যাক্টর সোমবারের বাজারের গতিপথ ঠিক করতে পারে। তাই অস্থির বাজারে বিনিয়োগের আগে ঝুঁকি বিবেচনা করে এবং স্টপ লস মেনে লেনদেন করার পরামর্শ দিচ্ছেন মার্কেট এক্সপার্টরা (Stock Market)।


