Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বিদ্যালয়ের মধ্যেই ছাত্রের রহস্যমৃত্যু! বেসরকারি আবাসিক স্কুলে নবম শ্রেণির এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু (Mysterious Death) ঘিরে রবিবার রাত থেকে তীব্র উত্তেজনা ছড়িয়েছে কেন্দা এলাকায়। মৃত ছাত্রের নাম শম্ভু কুম্ভকার। সে কেন্দার রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দিরের নবম শ্রেণীতে পাঠরত ছিল। গতকাল রাতে স্কুলের আবাসিক ভবন থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।
স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ (Mysterious Death)
অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ ছাত্রটির অভিভাবক বা পরিবারকে কোনো খবর না দিয়ে তড়িঘড়ি দেহটি সরাসরি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় ছাত্রের পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তাদের দাবি, শম্ভুর মৃত্যু স্বাভাবিক নয়। তারা মনে করছেন, কর্তৃপক্ষের গাফিলতি বা অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, আর সেই কারণেই বিষয়টি ধামাচাপা দিতে পরিবারকে জানানো হয়নি।
আরও পড়ুন: Winter Weather Update: এই সপ্তাহেই আসছে শীত, শুস্ক হচ্ছে আবহাওয়া, আর কী বলছে হাওয়া অফিস?
ঘটনার খবর (Mysterious Death) এলাকায় পৌঁছতেই দ্রুত উত্তেজনা ছড়ায়। আজ সকালে এলাকার বহু বাসিন্দা, স্থানীয় মানুষজন এবং অন্যান্য অভিভাবকেরা স্কুলের গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি এবং তথ্য গোপনের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা এরপর কেন্দা-টামনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। অবরোধের জেরে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
আরও পড়ুন:Rail Accident: মর্মান্তিক রেল দুর্ঘটনা! সামশেরগঞ্জে রেললাইনে খেলা করতে গিয়ে মৃত্যু তিন কিশোরের
দীর্ঘ সময় ধরে চলা অবরোধের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে (Mysterious Death)। মৃত ছাত্রের পরিবার ন্যায়বিচারের দাবিতে অনড়। এই ঘটনায় স্কুলের ভূমিকা এবং ছাত্রের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। তবে ছাত্র-মৃত্যু ঘিরে কেন্দার রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দিরে চাপা উত্তেজনা এখনও রয়েছে।


