Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: প্রতিবছর মুম্বইয়ের আকর্ষণীয় গণেশ (Sugar Free Modak) উৎসব সকলের নজর কাড়ে। এবছরও তার ব্যতিক্রম ছিল না। আজকাল সুগার ফ্রি মিষ্টির একটি নতুন ট্রেন্ড শুরু হয়েছে। স্বাস্থ্য সচেতন মানুষদের কথা মাথায় রেখে তৈরী এই ধরণের মিষ্টি আমাদের কাছে নতুন কিছু নয়। তবে কখনও শুনেছেন ভগবানকে উৎসর্গ করা হচ্ছে চিনি ছাড়া মিষ্টি। হ্যাঁ এমন ঘটনা ঘটিয়েই নেটিজেনদের নজর কেড়ে এখন চর্চায় উঠে এসেছে মুম্বইয়ের সাকিনাকা চা মহারাজার গণেশ উৎসব। এখানে গণেশকে উৎসর্গ করা হয়েছিল সম্পূর্ণ চিনি ছাড়া প্রায় ৪ ফুট লম্বা বিশাল আকৃতির একটি মোদক। যার ওজন ছিল ৩৫১ কেজি।
ডায়াবেটিস রোগীদের কথা মাথায় রেখে তৈরি এই মোদক (Sugar Free Modak)
মুম্বাই তাঁদের জাঁকজমকপূর্ণ গণেশ পুজোর জন্য বরাবরই শিরোনামে (Sugar Free Modak) উঠে আসে। প্রতিবছর মুম্বইবাসী নতুন কিছুর সাক্ষী থাকেন। এই বছরও শহরের সবচেয়ে উঁচু গণপতি সাকিনাকা চা মহারাজকে উৎসর্গ করা শেফ হর্ষ কেদিয়ার হাতে তৈরী মোদক। ৩৫১ কেজির এই মোদক ছিল প্রায় চার ফুট লম্বা এবং চিনি ছাড়া। সম্পূর্ণ চিনি ছাড়া এই মিষ্টিটি ডায়াবেটিস রোগীদের কথা মাথায় রেখে এমনভাবে তৈরী করা হয়েছিল, যাতে সকল ভক্তবৃন্দ নিশ্চিন্তে সেই প্রসাদ গ্রহণ করতে পারে।
প্রসাদ হিসাবে মোদক (Sugar Free Modak)
শেফ হর্ষ কেদিয়া যিনি ‘ডায়াবেটিক শেফ’ নামেও পরিচিত, তিনি জানিয়েছেন এই মিষ্টিটি তৈরী করতে তাঁর ২০ ঘন্টারও বেশি সময় লেগেছে। মিষ্টি তৈরির শেষ ধাপে ভারতে উৎপাদিত কোকো থেকে তৈরি চকলেটের একটি লেয়ার দেওয়া হয়েছে, যা ওই মিষ্টিতে আধুনিকতার স্বাদ এনে দিয়েছে। তবে মোদকটি শুধুই প্রদশর্নের জন্য তৈরি করা হয়নি। পরবর্তীকালে এটি ভক্তদের মাঝে প্রসাদ হিসাবেও বিতরণ করা হয়েছিল।
আরও পড়ুন: Visa: যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে চান? ২০২৬ সালের ১০ শহরের খরচ জেনে নিন…
সমাজমাধ্যমে প্রশংসিত মোদক
তথ্যসূত্রে জানা যাচ্ছে, এই মোড়কটি বিশেষভাবে সাকিনাকা চা মহারাজের জন্য তৈরি করা হয়েছিল। এই গণেশ মূর্তিটির উচ্চতা ছিল ৪২ ফুটেরও বেশি উঁচু। এই বছর মূর্তিটি মুম্বইয়ের সবচেয়ে উঁচু গণেশ মূর্তি হিসাবে স্বীকৃতি পেয়েছে। সাকিনাকা চা মহারাজের মনে রাখা এই মোদকের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকেই মনে করেছেন ডায়াবেটিস রোগী এবং স্বাস্থ্য সচেতন ভক্তরাও এই মোদককে উপভোগ করতে পারবেন।


