Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: ভারতীয়দের কাছে বিদেশে যাওয়া (Visa) এবং বিদেশে স্থায়ীভাবে থেকে যাওয়ার পাশাপাশি কর্মজীবনে সুযোগ এবং উন্নত জীবনযাত্রার স্বপ্ন দেখেন অনেকেই। অনেক ভারতীয়র কাছেই এইচ-১বি ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া একটি লটারি জেতার মতো। আমেরিকার বিভিন্ন শহরে থাকা-খাওয়া, বাচ্চাদের পড়াশোনা, যাতায়াত, মেডিক্যাল বিল এবং দৈনন্দিন খরচ বাড়তে থাকায় বেতন অনেক হলেও আর্থিকভাবে চাপমুক্ত জীবন পাওয়াটা সহজ নয়।
সমাজমাধ্যমে শেয়ার করা এক ভারতীয়ের পোষ্ট (Visa)
মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ বছর কাটিয়ে ভারতে ফেরা একজন (Visa) প্রবাসী স্টার্টআপের মালিক অনিরুদ্ধ অঞ্জনা সমাজমাধ্যমে একটি পোষ্ট শেয়ার করেন। সেই পোস্টে একটি আনুমানিক হিসাব দিয়ে তিনি লিখেছেন, ২০২৬ সালে যুক্তরাষ্টের ১০টি প্রধান শহরে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য চারজনের একটি পরিবারকে বার্ষিক কত ইনকাম করতে হবে। দু’জন প্রাপ্তবয়স্ক ও দু’জন সন্তানকে নিয়ে একটি পরিবারের জন্য আনুমানিক বাজেট দিয়েছেন তিনি। এক্ষেত্রে তিনি ৫০/৩০/২০ এর বাজেট নিয়মটি মাথায় রেখেছেন। এই হিসেবে ইনকামের ৫০ শতাংশ জীবনধারণ, ৩০ শতাংশ ভ্রমণ ও বিনোদনের জন্য এবং বাকি ২০ শতাংশ সেভিংসের জন্য বরাদ্দ রেখেছেন। এখানে তিনি আরও লেখেন, “আপনি যদি সপরিবারে এইচ১বি ভিসায় থাকেন, তাহলে ২০২৬ সালে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে আসলে কত খরচ হবে। এছাড়াও শুধু টিকে থাকা নয় বরং আর্থিক চাপমুক্ত জীবনযাপন করতে কত ইনকাম করতে হবে তার একটা তালিকাও তিনি প্রকাশ করেন।
এইচ১বি ভিসা কী? (Visa)
এইচ১বি হলো যুক্তরাষ্ট্রের একটি টেম্পোরারি (Visa) কাজের ভিসা, যার মাধ্যমে কোনও বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ধরনের কাজ করতে পারেন যেমন সফটওয়ার, আইটি, ইঞ্জিনিয়ারিং, হেল্থকেয়ার এবং অন্যান্য। সাধারণভাবে চাকরিটির জন্য নির্দিষ্ট ক্ষেত্রে অন্তত কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। তবে মজার ব্যাপার হলো এই ভিসা আপনি নিজে একা আবেদন করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের যে সংস্থা আপনাকে চাকরি দেবে, সেই সংস্থার তরফ থেকে আপনার পক্ষে একটি USCIS-এ H-1B petition জমা দেয়।
আরও পড়ুন: Delhi Weather: দিল্লি থেকে আগেভাগেই বিদায় বর্ষার, ভাঙল ২৩ বছরের রেকর্ড
চারজনের পরিবারের জন্য কত ইনকামের প্রয়োজন?
অঞ্জনার হিসাব অনুযায়ী, তার তালিকায় ১০টি শহরের মধ্যে যান ফ্রান্সিসকো সবচেয়ে ব্যয়বহুল। তার মতে একটি স্বাছন্দ্যপূর্ণ জীবনযাপনের জন্য বছরে অন্তত ৪০৭,৫৯৭ ডলারের প্রয়োজন যা ভারতীয় টাকার প্রায় ৩.৮৯ কোটি টাকা।
১০টি শহরের জন্য বার্ষিক ইনকামের তালিকা:
- সান ফ্রান্সিসকো : ৪০৭,৫৯৭ ডলার
- সান হোসে: ৪০২,৭৭১ ডলার
- বোস্টন: ৩৬৮,৭৪২ ডলার
- নিউ ইয়র্ক: ৩৩৭,৮৭৫ ডলার
- সিয়াটল: ৩৩৪,১৩১ ডলার
- ওয়াশিংটন ডিসি: ৩১৯,৪০৫ ডলার
- শিকাগো: ২৪২,২৭৮ ডলার
- অস্টিন : ২২৯,০৫০ ডলার
- ডালাস : ২১৪,৪৯০ ডলার
- হিউস্টন: ২০৪,৬৭২ ডলার
অঞ্জনা আরও বলেন, “আমেরিকান স্বপ্নের পেছনে ছোটার সময় এই কথাটা কেউ আপনাকে বলে না: তবে ভারতে যে বেতনটা বিশাল মনে হতো, পরিবার নিয়ে এখানে এসে সেই বেতন নিয়ে প্রায়শ্চই দুশ্চিন্তাগ্রস্ত ও টানাপোড়েন এর সমস্যার মুখোমুখি হতে হয় অনেক ভারতীয়কেই।”
বি: দ্র: এই তালিকা নির্দিষ্ট ব্যক্তির নিজস্ব বাজেটের পর ভিত্তি করে করা হিসাব, এটি সবার জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে।


